ঢাকা সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

যুব বিশ্বকাপের জন্য দল ঘোষণা বাংলাদেশের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১-১-২০২৪ দুপুর ১:১৫

চলতি মাসের ১৯ তারিখ থেকে মাঠে গড়াবে যুব বিশ্বকাপ। আর এবারের আসর অনুষ্ঠিত হবে দক্ষিণ আফিকার মাটিতে। টুর্নামেন্টটি সামনে রেখে আজ নতুন বছরের প্রথম দিনেই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মাহফুজুর রহমান রাব্বির নেতৃত্বে কদিন আগেই বয়সভিত্তিক ক্রিকেটে ইতিহাস গড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। প্রথমবারের মতো যুব এশিয়া কাপের শিরোপা জিতেছে ইয়াং টাইগাররা। এবার রাব্বিকে অধিনায়ক রেখেই ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। এ ছাড়া প্রত্যাশিতভাবেই এশিয়া চ্যাম্পিয়ন দলের সব সদস্যই রয়েছেন যুব বিশ্বকাপ স্কোয়াডে। 

বিশ্বকাপ খেলতে উড়াল দেওয়ার আগে ঘরের মাঠে ক্যাম্প হবে যুবাদের। প্রায় সপ্তাহখানেক ক্যাম্পের পর দল উড়াল দেবে দক্ষিণ আফ্রিকায়। সেখানেও তাদের কয়েকদিনের কন্ডিশনিং ক্যাম্প হবে।

আগামী ১৯ জানুয়ারি যুব বিশ্বকাপ শুরুর পর দ্বিতীয় দিনেই মাঠে নামবে বাংলাদেশ। টুর্নামেন্টের এ গ্রুপে রাব্বিদের প্রতিপক্ষ হিসেবে আছে ভারত, যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড। আগামী ২০ জানুয়ারি ব্লুমফন্টেইনের মানগাউং ওভালে ২০২০ সালের চ্যাম্পিয়নরা খেলবে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে যুব টাইগাররা।

দুদিন পরই মুখোমুখি হবে আয়ারল্যান্ডের। গ্রুপের শেষ ম্যাচে ২৬ জানুয়ারি লড়বে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। দক্ষিণ আফ্রিকার পাঁচটি ভেন্যুতে চলবে এই বিশ্বকাপ আসর। ফাইনাল হবে ১১ ফেব্রুয়ারি। সব মিলিয়ে মোট ৪১টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

যুব বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড

মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), মোহাম্মদ আশিকুর রহমান শিবলি, জিসান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান বরণ্য, আরিফুল ইসলাম, মোহাম্মদ শিহাব জেমস, আহরার আমিন (সহ-অধিনায়ক), শেখ পারভেজ জীবন, রাফি উজ্জামান রাফি, রাহাতউদ্দৌল্লা বর্ষণ, ইকবাল হাসান ইমন, ওয়াসি সিদ্দিকী এবং মারুফ মৃধা।

স্ট্যান্ড বাই- নাঈম আহমেদ, মোহাম্মদ রিজান হোসেন, আশরাফুল হাসান, তানভির আহমেদ ও একান্ত শেখ।

এমএসএম / এমএসএম

২৪১ রানেই গুটিয়ে গেল ইংল্যান্ড

ব্যালন ডি’অরের দৌড়ে নাটকীয় মোড়, লড়াইয়ে ৩ তারকা

১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো, ১৫ নভেম্বর অভিষেক র‍্যাভেনার জার্সিতে

ম্যারাডোনার মৃত্যুর মামলার রায় ২২ ডিসেম্বর

‘ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট’-এর আনুষ্ঠানিক উদ্বোধন

‘ডিফেন্সিভ চিন্তা থাকলে আন্তর্জাতিক ক্রিকেটে সফল হওয়া কঠিন’

কেইনের নৈপুণ্য ম্লান করে শেষ মুহূর্তে আর্সেনালকে বাঁচালেন রাইস

এল ক্লাসিকোর আগে রদ্রিকে বিশ্রাম দেয়া প্রয়োজন ছিল : ফ্লিক

‘বিদেশের মাঠে ব্যাটিং ব্যর্থতার কারণ স্কিল নয়, মানসিকতা’

বড় জয়ে এল ক্লাসিকোর প্রস্তুতি সারল রিয়াল মাদ্রিদ

বার্সেলোনাকে দেখিয়ে দিলাম, আমরাই সেরা: আশরাফ হাকিমি

৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে লিভারপুলের জয়

নারী বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে