ঢাকা শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

বীর মুক্তিযোদ্ধাদের আজীবন অগ্রাধিকার দেয়া হবে : সংসদ সদস্য পদপ্রার্থী এম.এ. মোতালেব


মোজাহিদ, লোহাগাড়া photo মোজাহিদ, লোহাগাড়া
প্রকাশিত: ১-১-২০২৪ দুপুর ২:৪১

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেছেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া -লোহাগাড়া ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম.এ মোতালেব সিআইপি।

তিনি ৩১ ডিসেম্বর, রোববার দুপুরে উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় করেন।

 যুদ্ধকালিন কমান্ডার মোস্তফিজুর রহমান চৌধুরী'র সভাপতিত্বে ও  বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্হিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, প্রচার-প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদুল হক, বীর মুক্তিযোদ্ধা  লোহাগাড়া উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবদুল হামিদ বেঙ্গল, বীর মুক্তিযোদ্ধা এরশাদুল হক ভেট্টু, দেলোয়ার হোসেন, রফিক দিদার,  তপন কুমার চৌধুরী, দিদারুল আলম বাবুল, লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রিদুয়ানুল হক সুজন, সাধারণ সম্পাদক হুমায়ন কবির, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক মোঃ রিয়াদসহ লোহাগাড়ার মুক্তিযোদ্ধাবৃন্দ ও তাদের পরিবারের  সদস্যরা।

সংসদ সদস্য পদপ্রার্থী এম.এ মোতালেব বলেন - সাতকানিয়া-লোহাগাড়ার মানুষকে সেবা দিতে এসেছি। সংসদ সদস্য নির্বাচন করার পুর্বেও মানুষের পাশে থেকেছি। আমি চাই একটু সুন্দর সাতকানিয়া-লোহাগাড়া গড়তে। আমি বীর মুক্তিযোদ্ধাদের পাশে সবসময় থাকবো এবং আজীবন অগ্রাধিকার দিবো।নির্বাচিত হলে কোন ধরণের সিন্ডিকেট থাকবেনা।  তিনি আরও জানান,সম্প্রতি বন্যার সময়ও এলাকার হত দরিদ্র মানুষের পাশে থেকেছি। তাই আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে ঈগল প্রতীকে ভোট দিয়ে নির্বাচন করতে অনুরোধ জানান।

এমএসএম / এমএসএম

গুরুদাসপুর পৌর কর বকেয়া ২ কোটি, ২৫ মাসের বেতন বাকী কর্মচারীদের

বিদ্যুতের নতুন যুগে মনপুরা, ১১ কেভি আধুনিক সুইচিং স্টেশন নির্মাণে টেন্ডার

মাদকমুক্ত ক্যাম্পাস গড়ার প্রত্যয় পবিপ্রবিতে শোভাযাত্রা ও সেমিনার

খালিয়াজুরীতে পাকা সড়ক নির্মাণে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউএনও বরাবর লিখিত আবেদন

রাজস্থলী বাঙ্গালহালিয়াতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা ২১ বছরের টুম্পা দাশ, চিকিৎসা অর্থ অভাবে বাঁচার আকুতি

রাণীনগর প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মানিত নির্বাহী কর্মকর্তা মোঃরাকিবুল হাসানকে জন্মদিনের শুভেচ্ছা

হাসপাতালের ওয়াশরুমে নার্সের রহস্যজনক মৃত্যু: মরদেহের পাশে মিলল প্যাথিডিন

ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে অবৈধ চায়না দুয়ারি (ম্যাজিক) জাল জব্দ, দিনব্যাপী সাঁড়াশি অভিযান

নেত্রকোণায় সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে-ডেপুটি স্পীকার

ডেঙ্গু প্রতিরোধে বাগেরহাট সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজে আলোচনা সভা

আবারও ব্রহ্মপুত্রের ডানতীর রক্ষা বাঁধে ভাঙন জরুরী মেরামত কাজে অনিয়মের অভিযোগ

বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে অভয়নগরে সচেতনতামূলক কর্মশালা

নবীনগরের বাঙ্গরা বাজারে উচ্ছেদ অভিযান: একপক্ষের স্থাপনা ভাঙার অভিযোগ, নেপথ্যে ইন্ধনের গুঞ্জন