ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

পঞ্চগড়ে সাড়ে ৫২মেট্রিকটন গম আত্মসাতের ঘটনায় তদন্ত


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ১-১-২০২৪ বিকাল ৫:২৭
পঞ্চগড়ে সাড়ে ৫২মেট্রিকটন গম আত্মসাতের ঘটনায় তদন্ত শুরু করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।সোমবার বিষয়টি নিশ্চিত করেন, প্রধানমন্ত্রীর কার্যালয় আশ্রয়ন প্রকল্প-২ এর সহকারী পরিচালক (প্রশাসন) বদরুল আলম।এর আগে গত ২ নভেম্বর দৈনিক সকালের সময় পত্রিকায় পঞ্চগড়ে আবাসন প্রকল্পের সাড়ে ৫২মেট্রিকটন গম আত্মসাতের অভিযোগ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নজরে আনলে তদন্ত শুরু করেন তারা।
সংবাদে উল্লেখ করা হয়েছিল পঞ্চগড় সদর উপজেলার তৎকালিন ইউএনও মো.আরিফ হোসেন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.জাকির হোসেন ও কার্য সহকারি আবু হানিফের বিরুদ্ধে উপজেলার চাকলাহাট ইউনিয়নের গয়পানি গ্রামের আশ্রয়ন-২ প্রকল্পের ঘর নির্মানের জায়গায় মাটি ভরাটের জন্য বরাদ্দ দেয়া হলেও কোন প্রকার মাটি ভরাট না করেই পুরো সাড়ে ৫২ মেট্টিকটন গম বিক্রি করে অর্থ আত্মসাত করেছেন।যার বাজার মূল্য প্রায় ছিল ২০ লাখ টাকা। এমনকি প্রকল্পের সভাপতি পর্যন্ত জানেন না তার নামে প্রকল্প নিয়ে আত্মসাৎ করেছেন।কার্য সহকারী আবু হানিফ সদর উপজেলায় থাকলেও বর্তমানে ওই ইউএনও নাটোর জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শাখার দায়িত্বে, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তেঁতুলিয়া উপজেলার দায়িত্বে রয়েছেন।
সাড়ে ৫২ টন গম আত্মসাতের বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল কাদের জানান,আমরা তদন্ত করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রতিবেদন পাঠিয়েছি।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে