ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

ভর্তি বঞ্চিত শিক্ষার্থীর অভিভাবকের ফেসবুকে আবেগঘন পোষ্ট


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ১-১-২০২৪ বিকাল ৫:৫২

৬ষ্ঠ শ্রেণিতে সন্তানকে নিজ এলাকায় ভর্তি করতে না পারায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন লিখনী পোষ্ট করেছে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার একাধিক অভিভাবক। বছরের প্রথম দিনে ভর্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বই পেলেও ভর্তিবঞ্চিত এসকল শিক্ষার্থীদের ভর্তি হওয়া নিয়েই দুশ্চিন্তায় রয়েছেন এসকল অভিভাবক। প্রতিকার চেয়ে দ্বারস্থ হচ্ছেন অভিভাবকরা বিভিন্ন মহলে।

আক্কেলপুর পৌর এলাকার সিহাব আহম্মেদ তার ব্যক্তিগত ফেসবুক আইতে তার ছেলের ভর্তি বিষয়ে একাধিক পোষ্ট করেছেন। তাতে তিনি লিখেছেন,‘কালকে সকলকে বই দেওয়া হবে,আমার সন্তান ভর্তি হতে পারে নাই। আক্কেলপুরের প্রশাসনের কাছে জবাব চাই, আমার সন্তানকে শিক্ষা থেকে বঞ্চিত কেন’। ‘আমার সন্তান আক্কেলপুর কোন স্কুলে লটারিতে উত্তীর্ণ হয়নি ষষ্ঠ শেণিতে, তাহলে আমার সন্তান কোথায় পড়াশুনা করবে। এটা কোন ধরনের নিয়ম’। ‘আক্কেলপুর প্রশাসনকে বলছি। আপনার সন্তান যদি বলে ,বাবা আমি স্কুলে ভর্তি হতে পারি নাই তাহলে কি স্কুলে যাব না। তাহলে কি উত্তর?’ 

তিলকপুর পরিবার নামের একটি ফেসবুক গ্রুপে মো.সাইফুল ইসলাম সেতু নামের এক ব্যক্তি দীর্ঘ একটি পোষ্ট লিখেছেন। তাতে দেখা যায়, আমি কার হাতে পায়ে পড়ে আবেদন করলে আমার কোমলমতি ভাইটাকে তিলকপুর উচ্চ বিদ্যালয়ে ভর্তি করতে পারব? পঞ্চম শ্রেণিতে রোল এক করেও তাকে লটারিতে নাম না ওঠার অজুহাতে ভর্তি করে নেওয়া হচ্ছেনা।এসকল পোষ্টে নানা ধরণের মন্তব্য করেছেন ফেসবুক ব্যবহারকারীরা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ভর্তি বিষয়ে গত বছরের ২৩ অক্টোবর একটি ভর্তি নীতিমালা প্রণয়ন করে শিক্ষা মন্ত্রণালয়। এতে দেখা গেছে, ৬ষ্ঠ শ্রেণিতে প্রতিটি শাখায় ৫৫ টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে । সেই অনুসারেই ভর্তি কার্যক্রম চলমান রয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, নিজ এলাকার বিদ্যালয়ে লটারির মাধ্যমে ভর্তির সুযোগ না পেয়ে অনেক শিক্ষার্থীকে বাধ্য হয়ে যেতে হচ্ছে দূরের বিদ্যালয়ে। আবার অনেকেই বঞ্চিত হয়ে রয়েছে ভর্তি থেকেই।
অভিভাবকরা বলছেন, লটারীর মাধ্যমে স্থানীয় শিক্ষার্থীরা নিকটবর্তী বিদ্যালয় গুলোতে স্থান না পেয়ে গ্রামের বিদ্যালয় গুলোতে ছুটতে হচ্ছে অনেককে। এতে প্রায় নিজ বাড়ি থেকে বিদ্যালয়ে যেতে প্রায় ১০ থেকে ১৫ কি.মি. পথ পাড়ি দিতে হবে। অসচ্ছল ও নিম্ন আয়ের পরিবারের শিক্ষার্থীদের এতো দুরত্বে যাতায়াতে হিমসিম খেতে হবে। তাছাড়া যানবাহনের নিরাপত্তার বিষয়েও উদ্বিগ্ন তারা।

ফেসবুকে পোষ্টকারী পৌর এলাকার সিহাব আহম্মেদ নামের অভিভাবক বলেন, আমার ছেলে সাফিয়ান আহম্মেদের জন্য পৌর এলাকার তিনটিসহ ৮ কি.মি. দূরে গোপীনাথপুর উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করেছিলাম। কিন্তু কোন বিদ্যালয়েই লটারীতে তার নাম ওঠেনি। এতে সে ভর্তি হতে না পারায় নতুন বই থেকে বঞ্চিত হয়েছে। তার সহপাঠীরা নতুন বই পেলেও সে বই না পাওয়াই মানসিকভাবে ভেঙে পড়েছে। আমরা দারুনভাবে হতাশাগ্রস্থ্য হয়ে দিনপার করছি।
ভারপ্রাপ্ত উপজেলা জাবেদ ইকবাল হাসান বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এ বিষয়ে এখনো কোন প্রকার নির্দেশনা আসেনি। নির্দেশনা আসলে সেই মোতাবেক ব্যবস্থায় নেওয়া হবে। পরবর্তী সিদ্ধান্ত আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম বলেন, বিষয়টি নিয়ে প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হয়েছে। এ বিষয়ে শিঘ্রই নির্দেশনা আসতে পারে। এই উপজেলার শিক্ষার্থীদের ভর্তি বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে লিখিতভাবে জানানো হবে।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ