বিগত সময়ে আপনাদের পাশে ছিলাম, এখন আছি, ভবিষ্যতেও থাকব: খসরু চৌধুরী
ঢাকা-১৮ আসনের কেটলি মার্কার প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. খসরু চৌধুরী সিআইপি বলেছেন, অতীতের যেকোনো দুর্যোগে, সুখ ও দুঃখে আমি আপনাদের পাশে দাঁড়িয়েছি। আমি বিগত সময়ে আপনাদের পাশে ছিলাম, এখনো আছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকব। সর্বদা মানুষের মুখে হাসি ফোটাতে আমি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা ভালো থাকলে আমিও ভালো থাকি। আমি আপনাদের সুখ, শান্তি ও কল্যাণে কাজ করতে চাই। আমি একজন জনগণের সেবক হতে চাই।
মঙ্গলবার দুপুরে রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরে নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এরপর তিনি আশকোনা, কাওলা, বিমানবন্দর, খিলখেত ও জগন্নাথপুর এলাকায় গণসংযোগ চালান। এসময় তার সঙ্গে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
খসরু চৌধুরী বলেন, মানবিক দায়বদ্ধতা থেকে আমি সর্বশক্তি দিয়ে সারাজীবন মানুষের সেবা করতে চাই। মানুষের জন্য কিছু করতে পারলে আমার জীবন সার্থক হবে।
তিনি আরও বলেন, ঢাকা-১৮ হবে মাদকমুক্ত। সন্ত্রাসের ভয় ছাড়াই মানুষ স্বাধীনভাবে চলাফেরা করবে। এই আসন জনগণ দ্বারা পরিচালিত হবে। যেখানে থাকবে না কোন সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজ। আমি জনগণের সেবক হতে চাই। নির্বাচিত হলে আমি ঢাকা-১৮ কে সব আসনের মধ্যে সেরা করার প্রয়াস নিয়ে এগিয়ে যাব।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
Link Copied