প্রধানমন্ত্রীর উন্নয়ন স্মরণ করিয়ে নৌকায় ভোট চাইলেন মাদানী এমপি
আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের শাসনামলের উন্নয়ন স্মরণ করিয়ে জনগণের কাছে ভোট চাইলেন ধর্মবিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী এমপি। তিনি সোমবার দিনব্যাপী ত্রিশাল উপজেলার বিভিন্ন ইউনিয়নের উঠান বৈঠকে উপরোক্ত কথা বলেন। এসময় তিনি উপস্থিত জনতার কাছে আবারও নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
মাদানী এমপি বলেন, ত্রিশালে আওয়ামী লীগ সরকারের শাসনামলে যে উন্নয়ন হয়েছে তা অতীতে সকল রেকর্ড ভঙ্গ করেছে। এই উন্নয়ন শুধু আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোগ করেছেন তা নয়, এ উপজেলার জনগণও এই উন্নয়ন ভোগ করেছেন। শেখ হাসিনা সরকারের সকল উন্নয়ন জনগণের ঘরে ঘরে পৌঁছে গেছে।
হাফজ রুহুল আমিন মাদানী ত্রিশালের উন্নয়ন চিত্র তুলে ধরে তিনি বলেন, এ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বহুতল ভবন বরাদ্ধ দেওয়া হয়েছে অনেকগুলো বিদ্যালয়ে। এ ছাড়াও মসজিদ, মাদরাসা, মন্দির, ব্রীজ কালভার্ট, হাসপাতাল, রাস্তাসহ ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে।
এ সময় তিনি উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারী সকলকে ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দেওয়ার অনুরোধ জানান।
এ সময় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডপর্যায়ের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত