ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

কারো সমালোচনা নয়, নিজের কাজ দিয়েই এগিয়ে যেতে চাই: ডালিয়া


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ২-১-২০২৪ দুপুর ৩:৪৭

কারো সমালোচনা নয়, নিজের কাজ দিয়েই এগিয়ে যেতে চাই বলে মন্তব্য করে রাজশাহী-১ আসনের (গোদাগাড়ী-তানোর) স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য উপকমিটির সদস্য শাহনেওয়াজ আয়েশা আক্তার জাহান ডালিয়া বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন আলোয় আলোকিত পুরো দেশ। দেশের উন্নয়নে মিলেমিশে সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যেতে চাই৷ কে কি করেছে সেটি আমার কাছে মুখ্য নয় আমি আমার নিজের কাজ দিয়েই এগিয়ে যেতে চাই বলে মন্তব্য করেছেন।

আজ রাজশাহীর তানোর ও গোদাগাড়ীর বিদিরপুর এলাকায় নির্বাচনী প্রচারণাকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমাকে নিয়ে অনেকেই নানান ধরনের ষড়যন্ত্র করেছে কিন্তু কোনো ষড়যন্ত্রই জনগণ থেকে আমাকে বিচ্ছিন্ন করতে পারবেনা। আমি রাজশাহী-১ আসনে বেশ কয়েক বছর ধরে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছি। গত ১২ বছর থেকে ফাউন্ডেশনের মাধ্যমে অবহেলিত এই অঞ্চলে কাজ করে যাচ্ছি। এই অঞ্চলের সাধারণ মানুষই আমার শক্তি। তারা জানেন কোথায় ভোট দিলে তাদের প্রাপ্য ফিরে পাবে।

তিনি সকালের সময়কে বলেন, আমি সবসময় ইউনিক কাজ করতে পছন্দ করি। গতানুগতিক ধারার রাজনীতি করি না। জনগণের কাছে যেতে তাদের অন্তরে প্রবেশ করতে পছন্দ করি। একদম সাধারণ জনগণ বলতে গেলে পা ফাটা হতদরিদ্র মানুষগুলো আমার শক্তি। তাদেরকে আমি ভালোবাসি, তারা সিদ্ধান্ত নেবে। আমি ষড়যন্ত্রের শিকার হয়ে নির্বাচনের প্রচারণায় পিছিয়ে গেছি বা পোস্টার টাঙানোর কাজে পিছিয়েছি, কিন্তু আমার কাজ কখন থেমে থাকেনি। তাই এতে আমি শঙ্কিত নই। আমি শতভাগ আশাবাদী জনগণ আমার পাশেই আছেন।

স্বতন্ত্র প্রার্থী ডালিয়া বলেন, কিছু নির্দিষ্ট ব্যক্তি আমাকে ষড়যন্ত্র করেছে কিন্তু এসব করে লাভ নাই। অনেক চড়াই-উৎরাই পার করে মনোনয়ন ফিরে পেয়েছি। সামনে যতই বাধা আসুক বাধা ডিঙেই সামনে এগিয়ে যাব এবং জয়ী হয়ে ঘরে ফিরবো বলে আশাবাদ ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা