ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

পটুয়াখালীতে চিকিৎসার জন্য অর্থ পেলেন ৬ সাংবাদিক


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২-১-২০২৪ বিকাল ৫:১৩

পটুয়াখালীতে অস্বচ্ছল, অসুস্থ ৬ সাংবাদিককে প্রধানমন্ত্রী কর্তৃক প্রতিষ্ঠিত সাংবাদিক কল্যান ট্রাস্ট থেকে বরাদ্দকৃত কল্যান অনুদানের সাড়ে ৪ লক্ষ টাকার চেক বিতরন করা হয়েছে। 

মঙ্গলবার (২ জানুয়ারী) সকাল ১০ টায় জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম এর পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ আবদুল্লাহ সাদীদ তার অফিস কক্ষে জেলা পর্যায়ে কর্মরত অস্বচ্ছল অসুস্থ ৬ সাংবাদিকদের হাতে সাংবাদিক কল্যান ট্রাস্ট থেকে বরাদ্দ অনুদানের প্রাপ্ত সাড়ে ৪ লক্ষ টাকার চেক প্রদন করেন। চেক প্রাপ্তরা হলেন বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার রক্ষিত (চিকিৎসার জন্য), পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি মো. জাফর খান (চিকিৎসার জন্য), প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মুফতী সালাউদ্দিন (চিকিৎসার জন্য), সাবেক সাধারন সম্পাদক জালাল উদ্দিন আহমেদ (চিকিৎসার জন্য), সদস্য বিলাস দাস (আর্থিক সহায়তা) ও আবদুল কাইউম (আর্থিক সহায়তা)। এ সময় উপস্থিত ছিলেন জেলার সিনিয়র তথ্য অফিসার অনিমেষ কান্তি হাওলাদার ও পটুয়াখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাকারিয়া হৃদয়। চেক প্রাপ্ত সাংবাদিকবৃন্দ চিকিৎসার জন্য সাংবাদিক কল্যান ট্রাস্টের অনুদানের চেক পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ