গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলন-বিক্রি বন্ধ ও বালুদস্যুদের আইনের আওতায় আনার দাবিতে মনববন্ধন
গাইবন্ধার গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলন, বিক্তি ও বালুদস্যুদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ মে) উপজেলা শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। গোবিন্দগঞ্জ সাংবাদিক অ্যাসোসিয়েশনের প্রচার সম্পাদক শাহিন আলমের সঞ্চালনায় এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ খান।
মানববন্ধনে বক্তরা বলেন, উপজেলার ১৭টি ইউনিয়নে ১০০টির অধিক জায়গায় অবৈধ এ বালু উত্তোলন ও বিক্রি চলমান। রাস্তাঘাট, কালর্ভাট, নদীর দিক পরিবর্তন, শহীদদের স্মৃতিবিজড়িত গণকবর ধ্বংস, স্মৃতিসৌধ ধ্বংসের হুমকি, জলবায়ু পরিবর্তন, পরিবেশ বিপর্যয়সহ বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। অবিলম্বে বালুদস্যুদের আইনের আওতায় আনা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন গোবিন্দগঞ্জের সভাপতি আকরাম হোসেন রাজু, জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ও সহ-সভাপতি সৈয়দ তৌহিদুল ইসলাম তুহিন, ইসলামী ছাত্র আন্দোলনের আ. মুমিত, পৌর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম, কামদিয়া ইউপির সিনিয়র সহ-সভাপতি মাবাধিকারকর্মী জাহাদ চৌধুরী, সাংবাদিক সাগর, মশিউর রহমান বাবুসহ গাইবান্ধা জেলার সচেতন সমাজের নেতৃবৃন্দ।
এমএসএম / জামান
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর