ট্রেনের চাকা লাইনচ্যুত, তিন ঘণ্টা পর চলাচল শুরু
ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল তিন ঘণ্টা বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে লাইনচ্যুত ট্রেন সরিয়ে নিলে যোগাযোগ স্বাভাবিক হয়। এর আড়ে বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিনের সামনের বগির ৬টি চাকা লাইনচ্যুত হয়।
জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল ইসলাম বলেন, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি ধীরাশ্রম স্টেশনের ২৫০ গজ উত্তরে পৌঁছলে ইঞ্জিনের সামনের বগির ছয়টি চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে প্রায় ৩ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর ঢাকা থেকে উদ্ধারকারী আরেকটি ট্রেন এসে দুর্ঘটনাকবলিত ট্রেনটি লাইন থেকে সরিয়ে নিলে রেল চলাচল স্বাভাবিক হয়।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রেলওয়ের ঢাকা বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. খাইরুল কবির। এ সময় তিনি বলেন, জামালপুর থেকে ঢাকাগামী কমিউটার ট্রেনটি ধীরাশ্রম স্টেশনে একতা এক্সপ্রেসের সঙ্গে ক্রসিং করতে ১ নম্বর লাইনে দাঁড়ালে ট্রেনটির ইঞ্জিনের সামনের বগির ৬টি চাকা লাইনচ্যুত হয়।
তিনি আরো বলেন, কী কারণে ট্রেন দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে যাচাই করব। ট্রেনের গতি ও চাকায় সমস্যা ছিল কি-না সেটিও তদন্ত করে দেখা হবে।
এমএসএম / জামান
রাঙ্গামাটির বরকলে শিক্ষা প্রতিষ্ঠানসহ সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবির অনুদান প্রদান
সুবর্ণচরে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী র্যালি ও সমাবেশ
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম
মনপুরার কলাতলীতে অসহায় মানুষের জমির ঘাস বিক্রি, লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া শিকার: ৮ জেলে আটক
দৌলতপুরে ইলেকট্রিক দোকানে হামলা-ভাঙচুর
আত্মহত্যার প্ররোচনার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার
বাঙ্গালহালিয়াতে চন্দ্রঘোনা থানার উদ্যোগে এক মাদকবিরোধী র্যালি ও সমাবেশ সভা
পেকুয়ায় ইয়াবা-গাঁজাসহ যুবক আটক, ১ মাসের কারাদণ্ড
শরণখোলায় গাঁজাসহ মাদক কারবারি মোস্তফা ভান্ডারী গ্রেপ্তার;
দাউদকান্দিতে নৌযান শুমারি ২০২৬ উপলক্ষে উদ্বোধনী র্যালি
আলফাডাঙ্গায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার'র সাথে ক্যাবের মতবিনিময়
রায়গঞ্জে চালকল বন্ধের শঙ্কা, খাদ্য সংগ্রহ ও কর্মসংস্থান নিয়ে মালিক ও শ্রমিকদের হতাশা
Link Copied