ভোটারদের উৎসব দেখে বিএনপি এখন হতাশ : মাহবুবউল আলম হানিফ
ভোটারদের উৎসব দেখে বিএনপি এখন হতাশ হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। গতকাল মঙ্গলবার সকালে কুষ্টিয়া শহরে নিজ বাসভবনে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামীলীগ নেতাকর্মীদের সাথে নির্বাচনী আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মাহবুবউল আলম হানিফ বলেন, বিএনপি’র পরস্পর বিরোধী বক্তব্যগুলো মিথ্যা প্রমাণিত হচ্ছে। একদিকে জনগণকে বলছে নির্বাচনে যাবে না অন্যদিকে রাষ্ট্রক্ষমতায় আসার জন্য লিফলেট বিতরণ করছে সাধারণ মানুষের কাছে। ইতিমধ্যে সারাদেশে নির্বাচনের আমেজ শুরু হয়েছে। ভোটারদের আমেজ উৎসব দেখে বিএনপি এখন হতাশ হয়ে পড়েছে। তিনি বলেন, বিএনপি যারা করেন তারা গণতন্ত্র বিষয়টি জানেননা। বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান অগণতান্ত্রিক পন্থায় অবৈধভাবে বিএনপি নামক দলটি প্রতিষ্ঠা করেন। ক্ষমতায় গিয়ে দলটি আওয়ামী লীগের ২৬ হাজার নেতাকর্মীকে হত্যা, হাওয়া ভবনে বসে শেখ হাসিনাকে হত্যার চেষ্টাসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত তারেক জিয়া। তাই তাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ বলেন, বাংলাদেশের আইন চলবে তার নিজের গতিতে। দেশের আইন আদালত বিদেশীদের দ্বারা প্রভাবিত হবে না। আইন সবার জন্য সমান। সুদের ব্যবসাসহ বিভিন্ন অপকর্ম চিহ্নিত এবং অপরাধ প্রমাণিত হওয়ায় ড. ইউনুসকে সাজা দিয়েছেন আদালত। এই সময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজগার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু, যুব ও ক্রীড়া সম্পাদক খন্দকার ইকবাল মাহমুদ, তথ্য ও গবেষনা সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লব, পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহ জালাল বাচ্চু, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. শামস তানিম মুক্তি, বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি বরিকুল ইসলাম বাধন, সহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
হাটহাজারীতে প্রধানমন্ত্রীর তহবিল থেকে দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ
ইসলামী ব্যাংক নিয়ে ছিনিমিনি খেলার ষড়যন্ত্র এদেশের মানুষ হতে দেবে না
মুকসুদপুর রাতের আঁধারে বসতবাড়ির দেয়াল ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ
কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও মোবাইল ফোন জব্দ
তাড়াশে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করলেন এমপি ভিপি আয়নুল হক
বড়লেখায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ, স্মারকলিপি প্রদান
দেশে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ, জবাবদিহিতা নিশ্চিতের দাবি এবি পার্টির
নওগাঁয় বাসের ধাক্কায় যাত্রী নিহতের ঘটনায় সড়ক অবরোধ
ঈদের আনন্দে মুখর ধামরাইয়ের আলাদীনস পার্ক, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
বাগেরহাট খান জাহান (রঃ) মাজার দীঘির কুমিরে নেয়া শিশুর মৃতদেহ উদ্ধার
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন মোহাম্মদ মহসীন
গোদাগাড়ীতে ৪০০ দুস্থ ও অসহায় মানুষের মাঝে ৫ লাখ টাকা নগদ অর্থ বিতরণ