পটুয়াখালীতে লাঙ্গল প্রতীকের নির্বাচনী প্রচারণা ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
পটুয়াখালী পৌর শহরের বড় চৌরাস্তা এলাকায় মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমীন হাওলাদারের লাঙ্গল প্রতীকের নির্বাচনী প্রচারণা ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত আনুমানিক ১২ টার পর যেকোন সময় ঘটনাটি ঘটে। সরেজমিনে দেখাযায় ক্যাম্পের পেছনের একটি পর্দা ও প্রার্থীর ব্যানার আগুনে পুড়ে গেছে। খবর পেয়ে ক্যাম্পটি পরিদর্শন করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ক্যাম্পের ইনচার্জ পটুয়াখালী অটো বাইক শ্রমিক লীগের সাধারন সম্পাদক মোঃ শাহীন জানান, মঙ্গলবার রাত ১০ টার দিকে ক্যাম্পের ভেতরে একটি লাইট জ্বালিয়ে রেখে বাসায় চলে যান তারা। ভোর রাত চারটার দিকে একজন অটো চালক তাকে ফোন দিয়ে জানায় ক্যাম্পে আগুন দেয়া হয়েছে। তিনি আরো জানান, প্রতিপক্ষ অথবা জামাত বিএনপির লোকজন তাদের জনসমর্থনে ঈর্ষান্বিত হয়ে ক্যাম্পে আগুন দিতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত