ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

পূর্বধলায় রেললাইনের স্লিপারের ৪০ হুক খোলা


আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা photo আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা
প্রকাশিত: ৩-১-২০২৪ বিকাল ৫:৪৯

নেত্রকোনার পূর্বধলায় অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন জারিয়াগামী ২৭২ লোকাল ট্রেনের যাত্রীরা। রেললাইনের ৪০টি ডগপিন ও ফিশপ্লেট খোলা অবস্থায় দেখতে পান টহলরত আনসার সদস্যরা। তারা বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসানকে জানালে তিনি ট্রেনটি থামানোর ব্যবস্থা করেন। মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে রেলওয়ে স্টেশনের বুকিং সহকারি আব্দুল মোমেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে উপজেলার পূর্বধলা রেলওয়ে স্টেশন ও জারিয়া স্টেশনের মাঝামাঝি বালুঘাটা নামক স্থানে রেললাইনের ১৭ নং ব্রিজের উপর ৪০টি ডগপিন ও ফিশপ্লেট খোলা অবস্থায় দেখতে পান টহলরত আনসার সদস্যরা। ওইসময় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা জারিয়াগামী ২৭২ ডাউন ট্রেনটি আসছিল। তখন ট্রেনে শতশত যাত্রী ছিলেন। বিষয়টি আনসার সদস্যরা দ্রত উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসানকে জানান। পরে ট্রেনটি পূর্বধলা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে এসে জারিয়া স্টেশনের আগেই বালুঘাটায় থামানো হয়। লাইনের মেরামত কাজ শেষ হলে ট্রেন স্বাভাবিক গতিতে চলাচল করবে। উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসান বলেন, রেললাইনে সার্বক্ষণিক আনসার সদস্যরা পাহারায় থাকেন। আমি পরিদর্শন করেছি এবং মেরামতের কর্যক্রম চলমান আছে । এখন ৫ কি.মি গতিতে ট্রেন স্বাভাবিক চলাচল করছে। আনসার সদস্যরা বিষয়টি দেখতে পাওয়ায় যাত্রীরা বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এবং তদন্ত কার্যক্রমও চলমান আছে। 

এমএসএম / এমএসএম

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়

গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতি সভা অনুষ্ঠিত