ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

একদিকে নির্বাচনী প্রচারণা, অপরদিকে ভোট বর্জনে বিএনপির কার্যক্রম


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ৩-১-২০২৪ রাত ১০:৫৯

জয়পুরহাটের আক্কেলপুরে প্রায় সর্বত্র চলছে দলীয় ও সতন্ত্র প্রার্থীদের ব্যপক প্রচারণা, অপরদিকে বিএনপি ও অংগ সংগঠনের নেতারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বিরোধী বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ করেছে। বুধবারে তারা উপজেলার বিভিন্ন এলাকায় তাদের এই কার্যক্রম পরিচালনা করে।
সরেজমিনে দেখা গেছে, নির্বাচনে ভোটারদের ভোট কেন্দ্রে না যেতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সাবেক সাংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার নের্তৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ শেষে আক্কেলপুর পৌর এলাকার কলেজ বাজারে বিক্ষোভ মিছিল করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য আব্বাস আলী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম রিপন, আক্কেলপুর বিএনপি নেতা এম কেরামত আলী প্রমুুখ। 
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা বলেন, বর্তমান সরকারের ডামী নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের জনমত তৈরির লক্ষ্যে আক্কেলপুর উপজেলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়েছে। এতে আমরা জনগনের ব্যাপক সাড়া পেয়েছি। এই পাতানো নির্বাচনে ভোটাররা ভোট কেন্দ্রে যাবেনা বলে জনসাধারণ আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন।
আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা জানিয়েছেন, বিএনপির এসকল কার্যক্রমে জনসাধারণের মধ্যে কোন প্রভাব পরবে না। জনসাধারণদের মধ্যে ভোট নিয়ে ব্যপক আগ্রহ রয়েছে।     ভোটররা স্বত:স্ফূর্তভাবে ভোট দিতে আসবে। 
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, খুব দ্রুত তারা মিছিলটি শেষ করেছে। তাদের কার্যক্রম এবং গতিবিধি আমরা পর্যবেক্ষণ করছি। তারা যেন বিশৃঙ্খলা করতে না পারে সে জন্য আমরা সজাগ রয়েছি।

এমএসএম / এমএসএম

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ