ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

নোয়াখালী-৫, নৌকা প্রতীকের গণসংযোগে ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে হামলা


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ৪-১-২০২৪ দুপুর ১১:৫৯

নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ভূইয়ারহাট বাজারে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষে নৌকা প্রতীকের গণসংযোগে হামলার ঘটনা ঘটেছে।

এতে কবিরহাট পৌরসভার সাবেক মেয়র আলাবক্স তাহের টিটু, উপজেলা যুবলীগের সভাপতি আবু জাফর আবীর, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ফারুকসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অন্তত ৩০জন নেতাকর্মী আহত হয়েছে।  

বুধবার (৩ জানুয়ারী) সন্ধ্যার দিকে উপজেলার ভূইয়ারহাট বাজারে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আওয়ামী লীগের নেতাকর্মিরা অভিযোগ করেন উপজেলার বাটইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসীম উদ্দিন শাহীনের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে।  

তাৎক্ষণিক হামলার প্রতিবাদে জানিয়ে বুধবার রাত ৯ঘটিকায় সংবাদ সম্মেলন ডাকা হয়। সংবাদ সম্মেলনে কবিরহাট পৌরসভার সাবেক মেয়র আলাবক্স তাহের টিটু অভিযোগ করে বলেন, বুধবার বিকেলের দিকে উপজেলা আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী নিয়ে তারা সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষে গণসংযোগ করেন বাটইয়া ইউনিয়নের কাচারিহাট বাজারে। একপর্যায়ে সেখানে তাদের বাধা দেয় স্থানীয় ইউপি চেয়াম্যান  জসীম উদ্দিন শাহীন। পরে তারা উপজেলার ভূইয়ারহাট বাজারে চলে এলে পুনরায় শাহীন চেয়ারম্যানের নেতৃত্বে তাদের গণসংযোগে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। একপর্যায়ে গণসংযোগে হামলা চালানো হয়। এ সময় তাদের তিনটি মাইক্রোবাসে ভাংচুর চালানো হয়। নাবিল নামে এক ছাত্রলীগ নেতা একটি মোটরসাইকেল সহ নিখোঁজ রয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বাটইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, তারা নৌকা প্রতীকের গণসংযোগ করছে না। তারা উপজেলা নির্বাচনকে সামনে রেখে প্রচারণা চালাচ্ছে।    

কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জহিরুল হক রায়হান বলেন, শুনেছি আমাদের দলের কিছু নেতাকর্মী কাদের ভাইয়ের পক্ষে গণসংযোগে যায়। ওই গণসংযোগে পথ সভার বক্তব্যকে কেন্দ্র করে তাদের মধ্যে তর্কবিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। এটা দলের মধ্যে অভ্যন্তরীণ হতেই পারে। বিষয়টি দলীয় ভাবে নেতাকে জানানো হয়েছে। তিনি বলেছেন, তিনি আসলে এটা নিয়ে কথা বলবেন।  

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।  লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

বিদেশ থেকে শূন্য হাতে ফেরত আসা মানেই স্বপ্ন শেষ নয়, বরং নতুন স্বপ্নের শুরুঃ মো. মামুন খন্দকার

কুড়িগ্রামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পুকুর পাড়ে সুরক্ষাদেয়ালের দাবি: রাজশাহী বর্ণালী-যাদুঘর সড়ক সংস্কারে ধীরগতি

খালিয়াজুরীতে কাদায় বেহাল সড়ক, নিজ অর্থায়নে সংস্কার করে দিলেন শাকিল

শার্শায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নেত্রকোণায় জমি বিরোধকে কেন্দ্র করে প্রতিবন্ধী পরিবারের ফসল নষ্ট-হামলার অভিযোগ

শেরপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

‎সাভারে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি, এমপি বাবুর নেতৃত্বে জনতার ঢল

আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট মানুষ গড়ার কারিগর শিক্ষাবিদ এস. কে.দত্ত অনুপ

ঐক্যের বার্তা ও বর্ণাঢ্য র‍্যালিতে লোহাগড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান