ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

নির্বাচন ঘিরে তানোরে টহল দিচ্ছে বিজিবি


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ৪-১-২০২৪ দুপুর ১২:২

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ,সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে সারাদেশের ন্যায় রাজশাহীর তানোরে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।আজ থেকে বিজিবি মাঠে টহল দিতে শুরু করেন।তবে পর্যায়ক্রমে উপজেলা জুড়েই বিজিবি টহল দেবে বলে জানা গেছে।জিবি টহলে যৌথ নেতৃত্ব দেন তানোর উপজেলা নিবার্হী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার (ইউএনও) বিল্লাল হোসেন।এবং জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা দায়িত্ব প্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)আবিদা সিফাত।ও তানোর থানার ভারপ্রাপ্ত ইনচার্জ(ওসি) আব্দুর রহিম সহ বিজিবির অধিনায়ক আবুল কালাম ফরাজি।সরেজমিন গিয়ে দেখা যায়,বিজিবির কয়েকটি গাড়ি তানোর উপজেলার পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে।নির্বাচন বিষয়ে জানতে চাইলে তানোর উপজেলা নিবার্হী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার (ইউএনও)বিল্লাল হোসেন বলেন,জাতীয় সংসদ নির্বাচনে অবাধ,সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিজিবিসহ আমাদের সকল আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে মাঠে কাজ করে যাচ্ছি।এ ছাড়া কেউ নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করলে সাথে সাথে আইনি পদক্ষেপ নিচ্ছি।গণতান্ত্রিক প্রক্রিয়ায় সকল প্রার্থী যাতে সমানভাবে প্রচারণা চালাতে পারে।সে বিষয়ে আমরা মাঠে কাজ করছি।পাশাপাশি সুষ্ঠু ও শান্তি পূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে তানোরে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি।

এমএসএম / এমএসএম

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা