গাজীপুর-৫ নৌকার প্রার্থী মেহের আফরোজ চুমকির সাংবাদিকদের সাথে মত বিনিময়
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনের নৌকার মনোনীত প্রার্থী মেহের আফরোজ চুমকি এমপি বুধবার (৩ জানুয়ারি) দেওপাড়া কালিগঞ্জ নিজ বাসভবনে সন্ধ্যা ৭টায় স্থানীয় গণমাধ্যম কর্মীদের নিয়ে মতবিনিময় করেন।
এসময় এমপি বলেন, গাজীপুর ৫ আসনে নৌকার প্রতীক জননেত্রী শেখ হাসিনা আমাকে পছন্দ করে দিয়েছেন। আমি বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছি, কখনো কারো মনে কোন কষ্ট দেইনি, গাজীপুরে আমার পিতা শহীদ ময়েজ উদ্দিন এলাকার মানুষের কাছে অনেক আপনজন ছিল।
বিগত দিনের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ইতিমধ্যে নির্বাচনী এলাকার বিভিন্ন অংশে প্রচার প্রচারণা অংশ নিয়ে ভোটারের মন জয় করতে চেষ্টা করেছি, ৭ই জানুয়ারি জনগণ নৌকার পক্ষে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে এমনটাই প্রত্যাশা করছি।
এ সময় চুমকি এমপি আরো বলেন, এবারের নির্বাচন একটি চ্যালেঞ্জিং, দেশ-বিদেশ একটি সুষ্ঠু নির্বাচন চায়, প্রিয় সাংবাদিক ভাইয়েরা নির্বাচনকে সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে আপনাদের সহযোগিতা প্রয়োজন, আপনারা সঠিক বিষয়টি তুলে ধরবেন, আমার নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীসহ বিভিন্ন দলের প্রার্থী রয়েছেন, একজন ট্রানজেন্ডার প্রার্থীও রয়েছেন, উৎসবমুখর পরিবেশে নির্বাচন পরিবেশ চলছে এ পর্যন্ত কোথাও নির্বাচনী পরিবেশ বিঘ্ন ঘটেনি, উৎসবমুখর পরিবেশে ভোটার নির্বিঘ্নে ভোট কেন্দ্রে উপস্থিত হবে বলে আমি আশা করি। নির্বাচনে কোন ধরনের সহিংসতার আশঙ্কা নেই।
সাংবাদিকদের প্রতি অনুরোধ রইলো সঠিক সংবাদ প্রচার করে নির্বাচনকে সকলের অধিকারের জায়গায় প্রতিষ্ঠা পেতে সহযোগিতা করবেন। আমার নির্বাচনী এলাকার সকল জনসাধারণের প্রতি আহ্বান রইল আমাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের পাশে থেকে খেদমত করার সুযোগ করে দিবেন।
এমএসএম / এমএসএম
সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত
বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম
বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র
আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত
মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন
হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ
সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার