ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

বারভিডা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ 


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ৪-১-২০২৪ দুপুর ৪:৩৮
বারভিডা (বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স এন্ড ডিলার্স এসোসিয়েশন) ফাউন্ডেশন এর উদ্যোগে আজ দুপুরে রাজধানীর পল্টনস্থ আনন্দ ভবন কমিউনিটি সেন্টারে (৫৫ পুরানা পল্টন লেন, ভিআইপি রোড, ঢাকা-১০০০) শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। 
 
বারভিডা প্রেসিডেন্ট ও বারভিডা ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মোঃ হাবিব উল্লাহ ডন এবং সংগঠনের কার্যনির্বাহী সদস্যবৃন্দ নিম্নআয়ের ১০০০ পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন। বারভিডার সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে ‘বারভিডা ফাউন্ডেশন’ থেকে অন্যান্য বছরের ন্যায় এবারও সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
 
এসোসিয়েশনের সেক্রেটারি জেনালে জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য জনাব কাউছার হামিদ, জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম সম্রাট, জনাব জিয়াউল ইসলাম জিয়া, জনাব আবু হোসেন ভূইয়া রানু, জনাব মোঃ নাজমুল আলম চৌধুরী, জনাব মোঃ লাবু মিয়া হাজী রুবেল, জনাব পুনম শারমিন ঝিলমিল ছাড়াও সংগঠনের সদস্যবৃন্দ কম্বল বিতরণ অনুষ্ঠানে অংশ নেন।
 
এছাড়াও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মোঃ এনামুল হক কম্বল বিতরণ কার্যক্রমে সহযোগীতা করেন।   

 

Sunny / Sunny

নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত