ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

এমপি হলে রক্ত দিয়ে হলেও আপনাদের ঋণ আমি শোধ করব- আহমদ হোসেন


আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা photo আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা
প্রকাশিত: ৫-১-২০২৪ দুপুর ১:৩

নেত্রকোণা-৫ আসনের নৌকার প্রার্থী আহমদ হোসন প্রচারের শেষ দিনে পূর্বধলা স্টেশান বাজারে সন্ধ্রায় এক পথ সভায় বক্তব্যে বলেন‘ ৭১ এ যুদ্ধ করেছি, বঙ্গবন্ধু হত্যার পর জীবনকে বাজি রেখে লড়াই করেছি রক্ত দিয়েছি গ্রেপ্তার হয়েছি নির্যাতিত হয়েছি কারাগারে গিয়েছি আমার পাশে বন্ধু গুলি খেয়ে মৃত্যুবর করেছে তার কাধে লাশ বহন করেছি।আমি যদি ঢাকা নিজের মানুষের জন্য জীবন বাজি রেখে লড়াই করতে পারি, আজ আমি নমিনেশন পেয়েছি প্রথম বারের মত আমি আমার পূর্বধলার মানুষের কাছে এসেছি, আমার প্রিয় মানুষের কাছে এসেছি আমি কি একটি ভোট চাইতে পারি না। আমি যদি এমপি হতে পারি আমি হব পূর্বধলার সর্বস্তরের মানুষের এমপি, আমার দ্বারা কোন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবেন না, আমাকে টাকা দিবেন না টাকার বিনিময়ে তদবির চলবে না। আমি সবার পাশে দাঁড়াব সে যেই হউক, আমি চিনি পূর্বধলার মানুষ।

তিনি আরো বলেন, আমি পূর্বধলা মানুষের কাছে আবেদন করে যায় আমি আহমদ হোসেনকে আর পাবেন না এমপি হয়ত হবে কেউ না কেউ আহমদ হোসেন একজন, আরেকটা আহমদ হোসেন তৈরি হবে কি না আমি জানি না। আমাকে রোববারে ভোট দেন আমি কথা দিচ্ছি আমার বুকের রক্ত দিয়ে হলেও আপনাদের ঋণ আমি শোধ করব মুনাফিকি করব না।

এর আগে বক্তব্য রাখেন নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুর রহমান ওরফে ভিপি লিটন, পথ সভায় স্থানীয় জনসাধারণ ও বিভিন্ন পর্যায়ের নেত্রকোণা জেলা ও পূর্বধলা উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা অংশ নেন।

এমএসএম / এমএসএম

মোহনগঞ্জে জিনিয়াস স্কলারশিপ বৃত্তি পরীক্ষা

পঞ্চগড় সদরে প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ দুই চেয়ারম্যানের বিরুদ্ধে

চাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটক

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক।

চট্টগ্রামে ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন পুলিশ হেফাজতে

গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড মেরে সরাল পুলিশ

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু