প্রধানমন্ত্রী'র হাতকে শক্তিশালী করতে নৌকাকে বিজয়ী করতে হবে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র হাতকে শক্তিশালী করতে নৌকাকে বিজয়ী করতে হবে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন লালমনিরহাট -১ (হাতীবান্ধা ও পাটগ্রাম) আসনের নৌকার প্রার্থী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি।বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাতে লালমনিরহাটের হাতীবান্ধা ডাকবাংলো মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
৪ বারের নির্বাচিত সংসদ সদস্য মোতাহার হোসেন নিজ আসনে যে উন্নয়ন করেছেন তা উল্লেখ করে বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবসময় সচেষ্ট ছিলাম। ৭ জানুয়ারি আপনারা আমাকে নৌকা প্রতীকে ভোট দেবেন। আমি নিজের জন্য রাজনীতি করি না,এলাকার মানুষের উন্নয়নের জন্য রাজনীতি করি।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু এর সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন একটি বিশেষ মহলের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। দলীয় সংসদ সদস্য হলে উন্নয়ন তরান্বিত হয়।
এলাকার উন্নয়নের জন্য মোতাহার হোসেনের বিকল্প কাউকে দরকার নেই। উন্নয়ন থেকে বঞ্চিত নয়, বরং উন্নয়নের মহাসড়কে থাকতে নৌকাকে বিজয়ী করতে হবে। এ সময় জেলা ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য দেন।
জনসভা রূপ নেয় জনসমুদ্রে। স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশস্থল।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied