ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

বাংলাদেশে ফিরতে মুখিয়ে আছেন হোয়াটমোর


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৬-১-২০২৪ দুপুর ১০:৬

জাতীয় নির্বাচনের ডামাঢোল শেষ হলে শুরু হবে বিপিএলের ব্যস্ততা। আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে দেশের ক্রিকেটের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট মানেই বিদেশিদের আধিপত্য। বিপিএলও তার ব্যতিক্রম ছিল না।

'ছিল' না বলতে হচ্ছে কারণ, গত কয়েক বিপিএলে একটা জায়গায় বিদেশিদের আধিপত্য কমে গেছে। সেটা হলো, কোচিং প্যানেল। দেশি কোচদের দিয়েই কোচিং প্যানেল সাজাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। প্রধান কোচের দিকে তাকালে ব্যাপারটা আরো স্পষ্ট হবে।

সাত দলের মধ্যে এবার মাত্র একটি দলে বিদেশি কোচ থাকছেন। ফরচুল বরিশালের কোচ হয়ে বাংলাদেশে ফিরছেন ডেভ হোয়াটমোর। গতবার বরিশালের দায়িত্বে ছিলেন খালেদ মাহমুদ সুজন। এবার তিনি থাকছেন নতুন ফ্র্যাঞ্চাইজি দুর্দান্ত ঢাকার দায়িত্বে।

সে যাই হোক, হোয়াটমোরের জন্য বাংলাদেশ স্মৃতিকাতর জায়গা। ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটার।
শুধু ছিলেন বললে অবশ্য বাংলাদেশের সঙ্গে হোয়াটমোরের সম্পর্কের তাৎপর্য ফুটে উঠছে না। তাঁর সময়েই বাংলাদেশ বড় দলগুলোকে হারাতে শেখে। 'আমরাও পারি' ব্যাপারটা বাংলাদেশ দলের মানসিকতায় প্রথম তিনিই গেঁথে দিয়েছিলেন।

বাংলাদেশের দায়িত্ব ছাড়ার পর পাকিস্তান, জিম্বাবুয়ে, সিঙ্গাপুর ও নেপালেও কাজ করেছেন হোয়াটমোর।সেই হোয়াটমোর বাংলাদেশে এবার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের স্বাদ নিতে আসছেন। বাংলাদেশের ফেরার ভাবনায় রোমাঞ্চিত ৬৯ বছর বয়সী কোচ, 'আমি বাংলাদেশে ফিরতে মুখিয়ে আছি। আশা করি, ভালো একটা সময় কাটবে।' ২০ জানুয়ারি রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএলের ১০ম আসর শুরু হবে ফরচুন বরিশালের।

এমএসএম / এমএসএম

নারী বিপিএল আয়োজন নিয়ে যা বললেন বিসিবি পরিচালক

নামিবিয়া সফরে দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক, স্কোয়াডে দুই ভাই

ইউএস ওপেনে ফিরছেন ফেদেরার

কোচদের হাতাহাতি, ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকলেন ইংলিশ কোচ

ব্রাজিলের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে যা বলল বাফুফে

মাথা ঠোকাঠুকি করে শাস্তি পেলেন ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটার

শামীমের ফিফটি, বাংলাদেশ এইচপি’র টানা তৃতীয় জয়

কার্সের কাণ্ডে ফের প্রশ্নের মুখে ইংল্যান্ডের দলীয় শৃঙ্খলা

বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের খেলা নিয়ে যা বলছেন বাফুফে সভাপতি

‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি হলো ৩৩ লাখ ডলারে!

দুই দিনে শেষ টেস্ট, তবু ‘খুব ভালো’ রেটিং পেতে যাচ্ছে ম্যাকাইর পিচ!

এসিসির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান তামিম ইকবাল

‘ব্রাজিল এলে ভালো, তবে আসিয়ানেই মনোযোগ দেওয়া উচিত’