ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

গাজীপুর-৫ কালীগঞ্জে নৌকার অফিস ভাঙচুর, থানায় অভিযোগ


আবু সাঈদ চৌধুরী, পূবাইল  photo আবু সাঈদ চৌধুরী, পূবাইল
প্রকাশিত: ৬-১-২০২৪ দুপুর ১২:২৯

গাজীপুরের কালীগঞ্জের নাগরী ইউনিয়নের কাকালিয়া এলাকার নৌকার নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।

গতকাল শুক্রবার সকালে এ ঘটনায় নাগরী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. আল আমিন চারজনকে প্রধান ও ২০-২৫ জনকে অজ্ঞাত করে থানায় অভিযোগ দায়ের করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা জোটবদ্ধ হয়ে মো. আল আমিনের ওপর হামলা করে। তিনি পালিয়ে গেলে নৌকার নির্বাচনী প্রচারণা কার্যালয়ে হামলা করে। এ সময় পরিকল্পিতভাবে প্রধানমন্ত্রী, সাংসদ মেহের আফরোজ চুমকির ছবি এবং ৫-৭টি চেয়ার ভাঙচুর করে এবং নির্বাচন করতে দেবে না বলে হুমকি দেয়। পরে আল আমিন চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হতে থাকে এবং হামলা কারীরা পালিয়ে যায়।

ভুক্তভোগী আল আমিন বলেন,৬টার দিকে বাড়ির সামনে অবস্থিত নৌকার কার্যালয়ে বসে থাকা অবস্থায় স্বতন্ত্র প্রার্থীর একটি মিছিল নৌকার কার্যালয় পাড় করার সময় অতর্কিত হামলা চালায়। এই হামলায় নেতৃত্ব দেন রতন সরকার, মইনুল সরকার, নাজির হোসেন এবং খালিদ মেম্বার। তাঁরা নির্বাচনী কার্যালয়ে পাশাপাশি প্রধানমন্ত্রী এবং এমপির ছবি ও চেয়ার ভাঙচুর করে। পরে আশপাশের মানুষ এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।

ওসি মাহাতাব উদ্দিন বলেন, ‘অভিযোগটি সকালেই করা হয়েছে। তদন্ত পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। যেহেতু বিষয়টি নির্বাচন কেন্দ্রিক তাই যত দ্রুত সম্ভব অভিযুক্তদের ব্যাপারে ব্যবস্থা নিব।’ 

এমএসএম / এমএসএম

সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত

বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম

বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত

মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন

হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ

সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার

মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ