নিজ ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানী ধানমন্ডির একটি বাসা থেকে তানজিম তাসনিয়া (২৬) নামে এক মডেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাবের) এ মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি তিনি মডেলিং করতেন।
গত শুক্রবার (৫ জানুয়ারি) ভোরের দিকে ঘটেছে এ ঘটনা। ধানমন্ডি ৯/১ নম্বর রোডের ৩১ নম্বর বাড়ির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. পারভেজ ইসলাম বলেন, ধানমন্ডির ওই বাড়ির দ্বিতীয় তলায় নিজেদের ফ্ল্যাটে একাই থাকতেন তানজিম। চতুর্থ তলায় তাদের আরও একটি ফ্ল্যাট রয়েছে। সেখানে পরিবারের অন্য সদস্যরা থাকেন। এ ঘটনায় ধানমন্ডি থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তদন্তের পর এই বিষয় বিস্তারিত বলা যাবে জানান ওসি মো. পারভেজ ইসলাম।
পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বেসরকারি একটি হাসপাতালে নেন। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি