ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

নাটোর-৪ আসনে নৌকার প্রার্থী সিদ্দিকুর বিজয়ী


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৭-১-২০২৪ রাত ৯:৩৮

নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে সংসদ সদস্য পদে দ্বিতীয়বারের মতো বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন সিদ্দিকুর রহমান পাটোয়ারী। তিনি নৌকা প্রতীক নিয়ে দুই উপজেলায় পেয়েছেন ১১৩৫৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন ট্রাক প্রতিকে পেয়েছেন ৯০৭৪৮ ভোট। 

রবিবার রাত আটটায় বেসরকারি এই ফলাফল ঘোষণা করেন সহকারি রিটার্নিং কর্মকর্তা। তার দেওয়া তথ্যমতেÑ কোনো বিশৃঙ্খলা ছাড়াই সকাল ৭টা থেকে বিকাল চারটটা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে ভোট গ্রহণ চলে ১৬৭টি কেন্দ্রে। এরমধ্যে গুরুদাসপুরের ৬৮ কেন্দ্রে নৌকা পেয়েছে ৩৩ হাজার ৪০৯ ভোট ও বড়াইগ্রামের ৯৯ কেন্দ্রে পেয়েছে ৮০১৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ট্রাকের প্রার্থী আসিফ আব্দুল্লাহ গুরুদাসপুরে পেয়েছেন ৫৪ হাজার ৮৮১ ভোট ও বড়াইগ্রামে পেয়েছেন ৩৫৮৬৭ ভোট। ২২৮৩৪ ভোট বেশি পেয়ে নৌকা বিজয়ী। 

গত বছরের সেপ্টেম্বর মাসে নাটোর-৪ আসনের উপনির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সিদ্দিকুর রহমান। তিনি নাটোর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদকের দায়িত্বে আছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তাকেই নৌকা দেয় আওয়ামী লীগ। তার সাথে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীক নিয়ে লড়াই করছেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন। তিনি প্রয়াত সংসদ সদস্য আব্দুল কুদ্দুসের ছেলে।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা