ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

রামেক চত্বর থেকে ১০ দালালকে আটক করল র‌্যাব


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ১৩-৮-২০২১ দুপুর ১১:৩৯

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নিয়ে যাওয়া ১০ দালালকে গ্রেফতার করেছে র‌্যাব। পরে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১২ ‍আগস্ট) দুপুরে র‌্যাব-৫-এর রাজশাহীর মোল্লাপড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়। গ্রেফতারের পর ১০ জনকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার হামিদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেন।

এর মধ্যে নাইম হোসেন (৩২), মো. মোতাসিন (৩৫), মো. ডলার (৩৫), মো. সেলিম (৩৬), মো. সাজ্জান (৫১) ও মুসলিমা খাতুন (৪০) নামের এক নারীকে ১৫ দিন করে কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া হাদিউল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে সাতদিন, মো. হুমায়ুন (৪২) নামে আরেক ব্যক্তিকে ১০ দিন এবং রোকেয়া বেগম (৫৫) ও পলি খাতুন (২৮) নামের দুই নারীকে পাঁচদিন করে কারাদণ্ড দেয়া হয়েছে।

অভিযানে র‌্যাবের পক্ষ থেকে ছিলেন মেজর আশরাফুল ইসলাম। তিনিই বিষয়টি নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্তরা হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনদের উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে নিয়ে যেতেন। এতে রোগীরা প্রতারিত হতেন। অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে তিন নারীসহ ১০ জনকে আটক করে দণ্ড দেয়া হয়েছে।

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু