বিকাশ অটো পে-তে মিস হবেনা সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ইউটিলিটি বিল কিংবা ইনস্যুরেন্সের প্রিমিয়াম দেওয়া
ব্যস্ততার কারণে প্রিয়জনকে নিয়মিত টাকা পাঠানো, মোবাইল ও ইন্টারনেট সংযোগ সচল রাখা, ইনস্যুরেন্সের প্রিমিয়াম কিংবা বিভিন্ন ইউটিলিটি সেবার বিল পরিশোধের মতো জরুরি কাজ যাতে ব্যাহত না হয়, সেজন্য সহজ সমাধান হতে পারে বিকাশ ‘অটো পে’।
অটো পে চালু করলে গ্রাহকদের আর বারবার একই লেনদেনের কথা মনে রাখতে হবে না। অ্যাকাউন্টে প্রয়োজনীয় ব্যালান্স রাখলে, নির্দিষ্ট সময়ে স্বয়ংক্রিয়ভাবে লেনদেন সম্পন্ন হয়ে যাবে।
বিকাশ-এর অটো পে সেবার কারণে এখন ইনস্যুরেন্স প্রিমিয়াম জমা দেওয়া কখনো মিস হবেনা। নির্দিষ্ট তারিখের আগে প্রিমিয়াম প্রদানের তারিখ ও টাকার পরিমাণ সেট করে দিলেই কোনো চার্জ ছাড়াই জমা হয়ে যাবে ইনস্যুরেন্স প্রিমিয়াম। বর্তমানে মেটলাইফ-এর ইনস্যুরেন্স প্রিমিয়াম জমা দেয়া যাচ্ছে বিকাশ-এর অটো পে সেবার মাধ্যমে।
সেবাটি চালু করতে ‘মাই বিকাশ’ কিংবা বিকাশ মেন্যু থেকে ‘অটো পে’ সিলেক্ট করে ‘নতুন অটো পে’ বাটনে ট্যাপ করতে হবে। পরে সেবার ধরন থেকে ‘মোবাইল রিচার্জ’, ‘সেন্ড মানি’ অথবা ‘পে বিল’ অপশন সিলেক্ট করে নাম্বার/প্রতিষ্ঠান, টাকার পরিমাণ এবং কত দিন অন্তর ‘অটো পে’ করা হবে তা নির্ধারণ করতে হবে। এরপর সম্মতি দিলেই চালু হয়ে যাবে ‘অটো পে’।
এরপর নির্ধারিত দিনের আগে নোটিফিকেশনের মাধ্যমে গ্রাহককে পর্যাপ্ত ব্যালেন্স রাখার কথা মনে করিয়ে দেবে বিকাশ। গ্রাহক চাইলে একাধিক ‘অটো পে’ চালু করে রাখতে পারবেন। আবার যেকোনো সময় ‘অটো পে’ অপশন বাতিলও করতে পারবেন।
‘অটো পে’ মেন্যু থেকেই চালু থাকা সব ‘অটো পে’র তালিকা দেখা যাবে। বিকাশ অটো পে সম্পর্কে বিস্তারিত দেখে নেয়া যাবে এই ঠিকানায় -- https://www.bkash.com/page/autopay. বিজ্ঞপ্তি
Sunny / Sunny
নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ