‘ইনসাফ বুস্ট’ ইমরুল হাসান এর পথচলা
বর্তমানে বিশ্বের অন্যান্য দেশের ডিজিটাল মার্কেটার সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের তরুণরা কোনো কাজেই পিছিয়ে নেই। তারা তাদের নিজ যোগ্যতায় এগিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। অনলাইন কাজের মাধ্যমে তারা সফল উদ্যোক্তায় পরিণত হচ্ছে। পড়ালেখার পাশাপাশি ফ্রিল্যান্সিংয়ে নিজেদেরকে নিয়োজিত করছে। সৃষ্টি হচ্ছে নতুন নতুন উদ্যোক্তাদের। একজন দক্ষ ও সফল উদ্যোক্তার মধ্যে এমন কতগুলো গুণ বিদ্যমান থাকে, যা তাকে অন্য সাধারণ মানুষ থেকে পৃথক করে দেয়।
তেমনি একজন টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ব্রজগাতী গ্রামের ইমরুল হাসান (Emrul Hasan)। খিলদা হাই স্কুল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষ করার পর হাজী আবুল হোসেন ইনস্টিটিউট অব টেকনোলজিতে কম্পিউটার বিষয়ে পড়ালেখা করছেন। বর্তমানে ডিজিটাল মার্কেটিংয়ে একজন সফল উদ্যোক্তা তিনি। ইনসাফ বুস্ট (Insaf Boost) নামে একটি কোম্পানির মাধ্যমে ডিজিটাল মার্কেটিংয়ের কার্যক্রম চালাচ্ছে।
ইমরুল হাসান জানান, ‘বলা হয়, অলস মস্তিষ্ক শয়তানের আখড়া। তাই নিজেকে যতটা গতিশীল আর কাজের মধ্যে ব্যস্ত রাখা যায়, ততই উত্তম। বৈশ্বিক মহামারিতে গোটা দুনিয়া যখন থমকে যায় যায় অবস্থা, ঠিক তখনই অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্তে উপনীত হই যে এর মধ্যে কিছু একটা করতেই হবে। সেই চিন্তা থেকেই ফ্রিল্যান্সিংয়ে আসা। ডিজিটাল মার্কেটিংয়ে পরিশ্রম করে যাচ্ছি। ইতিমধ্যে দেশে–বিদেশে সন্তোষজনক সবুজ সংকেত পেতে শুরু করছি। এই কাজে নিজেকে নিয়োজিত করার ফলে লাভবান হচ্ছি।’
উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তোলার বিষয়ে ইমরুল বলেন, উদ্যোক্তা হওয়ার পিছনে গল্প যদি ও ছোট কিন্তু ইচ্ছে শক্তি এবং আত্মবিশ্বাস ছিলো প্রখর। নিজের প্রতি আত্মবিশ্বাস এবং প্রবল ইচ্ছে শক্তির ফলে এ যাত্রা শুরু করি। যখন ফেসবুক জগতে এসেছি তখন থেকেই মার্কেটিংয়ের কাজ করার ইচ্ছা জেগেছিল। মূলত এটা দেখে এবং পরিবার, বন্ধুদের অনুপ্রেরণায় উদ্যোক্তা হওয়ার স্বপ্ন আঁকি।
ইনসাফ বুস্ট গ্রাহকদের কি কি সেবা দেওয়া হয় জানতে চাইলে তিনি আরও বলেন, আমাদের মাধ্যমে কাস্টমার তার বৈধ প্রোডাক্টের বিজ্ঞাপন চালাতে পারবে। এছাড়াও সকল সামাজিক মাধ্যম উন্নত করার ক্ষেত্রে সকল কাজ করে থাকি আমরা। এক কথায় বলতে গেলে সোশ্যাল মিডিয়ায় যাবতীয় সার্ভিস দিয়ে থাকি আমরা।ডিজিটাল বাংলাদেশ নির্মানে ভূমিকা রাখতে চান জানিয়ে তরুণ এই উদ্যোক্তা জানান, যেহেতু মানুষ দিন দিন অনলাইন মুখী হয়ে পড়ছে। সেক্ষেত্রে অনলাইন থেকেই বর্তমানে বেশি কেনাকাটা হচ্ছে। তাই সামনে ইনসাফ বুস্টের সেবা আরো বড় পরিসরে চালু হবে।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড