ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

তানোরে মেয়রপুত্র ও ভাইসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৭


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ১০-১-২০২৪ দুপুর ১২:৫০

রাজশাহীর তানোরে ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসার অবরুদ্ধ ও আনসার, পুলিশ আর বিজিবির উপর হামলার ঘটনা ঘটে। এঘটনার পরদিন সোমবার দিবাগত রাতে মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর মনিরুল ইসলাম বাদী হয়ে এক মেয়রপুত্র ও ভাইসহ নামধারী ২৮ ব্যক্তির বিরুদ্ধে তানোর থানায় মামলা দায়ের করা হয়। যার মামলা নম্বর-৬,। ওই মামলার সূত্রধরে  রাতেই মুন্ডুমালা পৌরসভার মেয়র সাইদুর রহমানের পুত্র সাদসহ ৭ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- মেয়রপুত্র মোহাম্মাদ সাদ (৩০), শামীম (৪০), জাইদুর রহমান (৪৫), মফিজুল ইসলাম (২৫), মিনহাজ আলী (২১), শাহারিয়ার জামান (২১) ও তুহিন ইসলাম (২১)। তাদের বাড়ি মুন্ডুমালা ও সাদিপুর মহল্লায়। তবে, এই মামলার প্রধান আসামী আ.লীগের বিদ্রোহী কাঁচি প্রতীকের প্রার্থী গোলাম রাব্বানীর ছোট ভাই শরিফুল ইসলাম (৫০) পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সম্প্রতি ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন রাজশাহী-১ (তানোর- গোদাগাড়ী) আসনে তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভাস্থ ১৯ নম্বর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়। পরে ভোট গণনা শেষে বিকেল সাড়ে ৫টার দিকে ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মো. জাকির হোসেন প্রাপ্ত ভোটের রেজাল্ট প্রকাশ্য স্থানে শুনানী করেন। এসময় প্রিজাইডিং অফিসার নৌকা প্রতীকের প্রাপ্ত ভোট ৭৬৩। আর কাঁচি প্রতীকের প্রাপ্ত ভোট ৬৬৩ বলে ঘোষণা দেন। তখন কাঁচি প্রতীকের সমর্থকরা উত্তেজিত হয়ে প্রিজাইডিং অফিসারকে পূনরায় ভোট গণনার জন্য চাপ দেন। পরে পূনরায় ভোট গণনা করা হলেও একই ফলাফল পাওয়া যায়।

ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. জাকির হোসেন বলেন, ভোটের এমন রেজাল্ট মানি না বলে কাঁচি প্রতীকের সমর্থকরা আমাকে ও পোলিং অফিসারদের কেন্দ্র থেকে বের হতে বাঁধা দিয়ে ইট পাটকেল নিক্ষেপ ও হামলা ভাংচুর করে। এতে বেশ কিছু পুলিশ ও বিজিপি আহত হয়। পরে ভোট কেন্দ্রে নিয়োজিত আনসার ভিডিপি ও পুলিশ লাঠি চার্জ করে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহকারি কমিশনার (ভূমি)’র নির্দেশে বিজিপি ফাঁকা ফায়ার করে।

এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, ঘটনাটি নিয়ে মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর মনিরুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে ৭ আসামীকে গ্রেফতার করে পুলিশ স্কটের মাধ্যমে সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। তবে প্রধান আসামী শরিফুল ইসলামকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওসি।,

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ