ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিতুমীর কলেজ শিক্ষার্থীর


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-১-২০২৪ দুপুর ২:০

রাজধানীর কুড়িল ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী তামিম হোসেন মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

৯ জানুয়ারি রাতে দুর্ঘটনায় মৃত্যু হয় তার। এ সময় নিহত তামিমের বন্ধু মিকদাদ গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে তিতুমীর কলেজের শিক্ষার্থী সোহাগ মাহমুদ জানান,সরকারি তিতুমীর কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী তামিম হোসেন ব্যাক্তিগত কাজ শেষে বাসায় ফেরার পথে কুড়িল বিশ্বরোড ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন। পরে কুর্মিটোলা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তামিম ব্যক্তিগত কাজের জন্য তার বন্ধু মিকদাদকে নিয়ে মোটর সাইকেলে খিলক্ষেত গিয়েছিলেন। ফেরার পথে কুড়িল ফ্লাইওভারে নামার সময় ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

সহপাঠী ও পরিবারের সাথে কথা বলে জানা যায়, রাত সাড়ে নয়টায় ব্যাক্তিগত কাজ শেষে বাসায় ফিরছিলেন তামিম ও তার বন্ধু মিকদাদ। কুড়িল ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলকে পিছন থেকে ট্রাক ধাক্কা দিলে ছিটকে পড়েন তারা। এসময় তামিমকে ট্রাক চাপা দিয়ে চলে যায়। পরে তাকে কর্মিটোলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর মিকদাদ ছিটকে পড়ে আহত হন। এসময় তার পায়ের কয়েকটি হাড় ভেঙে যায়।

তামিমের এমন অকাল মৃত্যুতে শোক নেমে এসেছে তিতুমীর কলেজ শিক্ষার্থীদের মাঝে।

আবিদ রহমান / আবিদ রহমান

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে