ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

১৩৫ কেজি গাঁজাসহ ব্যবসায়ী আটক করলো ৱ্যাব-৫


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ১০-১-২০২৪ দুপুর ৩:৫৪

নওগাঁ জেলার মান্দায় কাভার্ড ভ্যানের ভেতর থেকে এযাবৎ কালের সর্বোচ্চ পরিমাণ মাদক ১৩৫ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ৱ্যাব-৫ ।বুধবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৩ টায় নওগাঁ জেলার মান্দা থানার ফতেপুর জয়বাংলা মোড় এলাকায় অপারেশন পরিচালনা করে ১৩৫ কেজি গাঁজা, ১টি কাভার্ড ভ্যান, ১টি মোবাইল, ১টি সিম, গাড়ির কাগজ ১ সেট সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ৱ্যাব। 

আটক মাদক ব্যবসায়ী গোপালগঞ্জের টঙ্গীপাড়া থানার বণী গ্রামের মৃত লিয়াকত আলির ছেলে  মোহাম্মদ আবদুল শুকুর (২৮)।  

ঘটনা বিবরণে ৱ্যাব-৫ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৱ্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, মাদকের বড় চালান নিয়ে একটি কাভার্ড ভ্যান যোগে কুমিল্লা হতে রাজশাহীর দিকে যাচ্ছে। উত্তর সংবাদ পেয়ে র‍্যাবের গোয়েন্দা দল রাজশাহীর আম চত্বরে অবস্থান নেয় এবং কাভার্ড ভ্যানটিকে অনুসরণ করতে থাকে। পরবর্তীতে নওগাঁ জেলার, মান্দা থানাধীন ,ফতেপুর জয়বাংলা মোর, রাজশাহী টু নওগাঁ দামি মহা সড়কের উপর ৱ্যাব-৫ এর টিম চেকপোস্ট পরিচালনা করে। চেকপোস্ট পরিচালনাকালে উক্ত ঘটনাস্থলে রাজশাহী থেকে নওগাঁ গামী মহাসড়কের ওপর টাটা কাভার্ড ভ্যান (যাহার রেজিস্ট্রি নং -ঢাকা মেট্রো ট-১৮-৫০১৯) আসলে থামানোর সংকেত দিলে ৱ্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন মাদক ব্যবসায়ী (উক্ত কাভার্ড ভ্যানচালক ও হেলপার) কৌশলে দ্রুত পালানোর চেষ্টা কালে ৱ্যাবের টিম কাভার্ড ভ্যান চালককে আটক করে ।

আটকৃত ব্যক্তিকে জিজ্ঞাসা করে জানতে পারে, আটককৃত ট্রাকের ভিতরে থাকা সাদা প্লাস্টিকের বস্তার ভেতরে অবৈধ মাদকদ্রব্য গাঁজা আছে। পরবর্তীতে এক নম্বর আটকৃত ব্যক্তি কর্তিক চালিত কাভার্ড ভ্যানের ভিতরে মালামাল রাখার স্থান হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে।  আটকৃত ব্যক্তি ও পলাতক অজ্ঞাতনামা ব্যক্তি পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য অবৈধ ভাবে সংগ্রহ করে রাজশাহী ও নওগাঁ জেলা বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে।

এ ঘটনায় নওগাঁ জেলার মান্দা থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।

এমএসএম / এমএসএম

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ