ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

থানায় অভিযোগ

তানোরের পাঁচান্দর ইউপির গুড়ইলে মনসুরের গভীর নলকুপে তালা


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ১১-১-২০২৪ দুপুর ১:১০

স্থানীয়রা জানান,গুড়ইল গ্রামের রহমানের পুত্র বখাটে মুনসুর ও শফিকুল ইসলামসহ তার সন্ত্রাসী বাহিনীরা  গভীর নলকুপ জবরদখল করে কৃষকেদর শোষণ করছে। এখন সে ড্রেন, লাইনম্যান, পাহারাদার ইত্যাদি অজুহাতে কৃষেকর কাছে থেকে জোরপুর্বক টাকা আদায় করছেন। এসব কারণে এলাকার কৃষকেরা বিক্ষুব্ধ হয়ে উঠেছে। আওয়ামী লীগ ও সাংসদের বিরুদ্ধে সাধারণের মাঝে নেতিবাচক মনোভাবের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, উপজেলার পাঁচান্দর  (ইউপি) জেল নম্বর ৭৯ ,গুড়ইল মৌজায়, ৩৮৬ নম্বর দাগে অবস্থিত গভীর নলকুপের অপারেটর  বাবুল মৃধা গুড়ইল  গ্রামের বাবুলের স্ত্রী হালিমা ইয়াসমিন । কিন্তু গুড়ইল গ্রামের রহমানের পুত্র বখাটে মনসুর রহমানসহ তার সন্ত্রাসী বাহিনী  জোরপুর্বক গভীর নলকুপ দখলে নিয়েছে। সেচ নিয়ে তিনি রীতিমতো জল জমিদারী শুরু করেছেন। এতে এলাকার সাধারণ কৃষক ফুঁসে উঠেছে। এসব কারণে সাধারণ মানুষের মাঝে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র চাপা পড়ে যাচ্ছে। কৃষক টুটুল, লক্ষীরাম টুডু, সোহেল রানা  জানান বকাটে মনসুর ডিপ তালা মেরে রেখেছেন।  মৌসুমী আলু চাষিদের কাছে জমি ভাড়া দেবার জন্য চাপ দিচ্ছেন মুনসুর। 

ডিপ অপারেটর হালিমা ইয়াসমিনের স্বামী বাবুল মৃধা বলেন, রাতারাতি মুনসুর ও শফিকুল  দলবদ্ধ হয়ে ডিপে তালা মেরে ডিপ দখলে নেন। তারা ক্ষমতাসীন দলের লোক হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ অভিযোগ করতে সাহস পায়না। কিন্তু আজ  আমি তাদের বিরুদ্ধে অভিযোগ তানোর উপজেলা নির্বাহী অফিসার এবং তানোর থানার সুযোগ্য ওসিকে অভিযোগ দিয়েছি ।

ডিপ দখলকারী বখাটে মুনসুর  ও শফিকুলক বলেন,ক্ষমতা যার বর্তমানে ডিপ তার। আমার ক্ষমতা আছে বলেই তো ডিপ দখলে নিয়েছি। পারলে তারা ডিপে তালা মেরে ডিপ দখলে নিবে বলে দম্ভোক্তি দেখান। এবিষয়ে উপজেলা বিএমডিএ  প্রকৌশলী কামরুজ্জামান সকালের সময়কে বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা