বাঁশখালীতে নলকূপে গ্যাসের সন্ধানে উৎসুক জনতার ভিড়
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়াতে নলকূপ স্থাপনে পাইপ সংযোগকালে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। এতে খবরটি ছড়িয়ে পড়ায় ভিড় জমাচ্ছে উৎসুক জনতা।
জানা যায়, উপজেলার ছনুয়া ইউনিয়নের খুদুকখালী গ্রামের সমুদ্রতীরবর্তী ১ নাম্বার পাড়া সংলগ্ন লবণমাঠ এলাকায় দুলা মিয়া নামের এক লবণচাষী লবণমাঠে পানি উত্তোলনের জন্যে একটি নলকূপ স্থাপন কাজ করতে গিয়ে পাইপ সংযোগকালে মিললো গ্যাসেন সন্ধান।
জানা যায়,মঙ্গলবার দুপুরে উপজেলার ছনুয়া ইউপির খুদুকখালী গ্রামের সাগরতীরবর্তী ১ নং পাড়া লবণমাঠ এলাকায় ৯ নং ওয়ার্ডের বাসিন্দা দুলা মিয়া নামে এক লবণ চাষি তাঁর লবণমাঠে পানি উত্তোলনের জন্যে একটি নলকূপ স্থাপন কাজ শুরু করেন, এতে কাজের শেষ পর্যায়ে এসে বুধবার দুপুরে পাইপ সংযোগ করতে গিয়ে ওই পাইপের পাশদিয়ে বাতাস বের হওয়ার আওয়াজ শুনতে পাওয়াতে পকেট থেকে গ্যাস লাইট বের করে আগুন দেয়ার সাথে সাথেই দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। এতে গ্যাসের সন্ধান পেয়ে আশপাশের লোকজনকে ডাকাডাকি করে গ্যাস বের হওয়ার দৃশ্যটি দেখান দুলা মিয়া। খবরটি চতুর্দিকে ছড়িয়ে পড়ায় দৃশ্যটি দেখতে ভিড় জমাচ্ছে শত শত উৎসুক জনতা।
ছনুয়া ইউপির ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল গফুর জানান, স্থানীয় বাসিন্দা দুলা মিয়া নামে এক লবণচাষী নলকূপ স্থাপনের কাজ শেষে পাইপ সংযোগকালে পাইপের পাশ দিয়ে মাটির নিচ থেকে বাতাস উঠতেছে মর্মে উপলব্ধি করতে পেরে গ্যাস লাইট দিয়ে আগুন জালিয়ে দেয়ার সাথে সাথে দাউ দাউ করে আগুন জলতে থাকে। খবরটি আশেপাশে ছড়িয়ে পড়লে গ্যাস বের হওয়ার দৃশ্যটি দেখতে মুহূর্তেই উৎসুক জনতার ভিড় জমে উঠেছে।
এবিষয়ে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আকতার জানান, ছনুয়ায় গ্যাসের সন্ধান সর্ম্পকে জানতে পেরেছি। তিনি আরও জানান, বিষয়টি ঢাকার উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা খুব শিগগির সেখানে যাবেন এবং কাজ শুরু করবেন।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি