ডেমরায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ গ্রেফতার ২
রাজধানীর ডেমরা থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ।
গ্রেফতারকৃতদের নাম- শফিকুল ইসলাম অভি ও মোঃ রাকিব। বৃহস্পতিবার রাত দুটার দিকে ডেমরার নড়াইবাগ কাউয়াটঙ্গী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডেমরা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন,ডেমরার নড়াইবাগ এলাকার কাউয়াটঙ্গী সাইফুল উলূম মাদ্রাসার সামনে কয়েকজন লোক অস্ত্রসহ অবস্থান করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় শফিকুল ও রাকিবকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও দুইটি মোবাইল জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডেমরা থানায় অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রাম শিল্পী কল্যাণ সোসাইটির জেলা কমিটির যাত্রা শুরু
বিকল্প পথে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান
ঘিওর হাট বাজারে ফুটপাত ও রাস্তা দখল করে দোকানপাট জনগনের দুর্ভোগ চরমে
বাগেরহাটে চাঞ্চল্যকর দস্যুতা মামলার মূলহোতাসহ ৪ ডাকাত গ্রেফতার
নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন
কোনাবাড়ীতে মাদকবিরোধী র্যালী অনুষ্ঠিত হয়েছে
রায়গঞ্জে দৃষ্টিহীন মা, প্রতিবন্ধী মেয়েসহ তিন সন্তান নিয়ে বিপাকে বিধবা আয়েশা
ধুনটে এমপি সিরাজের গাড়িবহরে হামলার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
কুড়িগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু
ঠাকুরগাঁওকে মাদক ও ক্যাসিনোমুক্ত করতে বিশেষ উদ্যোগ: ত্রাণমন্ত্রী দুলু
প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সোনাইমুড়ীতে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা
এইচএসসি: এক মাসের মধ্যে-ই পুন: পরীক্ষা, সাধুবাদ সব মহলে