ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

ফসলি জমিতে পুকুর খননের পাশাপাশি রাস্তার ইট উত্তোলন


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ১২-১-২০২৪ বিকাল ৭:১৬

ফসলি জমিতে পুকুর খননের পাশাপাশি রাস্তার ইট উত্তোলন, সকরারি বিভিন্ন কাঠামোর ক্ষতি সাধন করে নিজ সুবিধার্থে খনন কাজ পরিচালনার অভিযোগ ওঠেছে বেলাল মন্ডল নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের আবাদপুর গ্রামের।

অভিযুক্ত বেলাল মন্ডল আবাদপুর পশ্চিমপাড়া গ্রামের মোকছেদ মন্ডলের ছেলে।স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে শুক্রবার সরেজমিনে দেখা যায়, ফসলি জমিতে ভেকু মেশিন দ্বারা চলছে গভীর করে মাটি খননের কাজ। মাটি বহনের জন্য অপেক্ষায় রয়েছে কয়েকটি ট্রাক্টর। জমির পূর্ব পাশের চলাচলের রাস্তা থেকে উঠানো হচ্ছে ইট।  ওই গ্রামের জনসাধারণের চলাচলের একমাত্র ইটের রাস্তা দিয়ে যানবাহনগুলো যাতায়াতের কারণে রাস্তার আংশিক ক্ষতি হয়েছে। ভেঙ্গে গেছে পানি নিষ্কাশন ড্রেনের কিছু অংশ।

অভিযুক্ত বেলাল মন্ডল বলেন, এই জমিতে ফসল না হওয়ায় পুকুর খনন করছি। পুকুরের মাটি দিয়ে বাড়ি করার জন্য জায়গা ভরাট করছি। এ বিষয়ে মৌখিকভাবে প্রশাসনকে জানিয়েছি। জায়গাটি ভরাট করা হলে রাস্তা নিচু হবে, তাই ইট ওঠিয়ে নিয়ে রাখছি। পরে উঁচু করে রাস্তাটি করে দিব।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এই উপজেলায় প্রায় ১১ হাজার ৫’শ ৯০ হেক্টর কৃষি জমি রয়েছে। প্রতি বছর প্রায় ১শতাংশ হারে কৃষি জমি বিভিন্ন কারণে কমে আসছে। 

খোঁজ নিয়ে জানা গেছে, এই উপজেলার বিভিন্ন এলাকায় প্রতি বছর অপরিকল্পিতভাবে গভীর করে বিভিন্ন আয়তনের প্রায় অর্ধ শতাধিক পুকুর খনন করা হয়ে থাকে। এতে পরিবর্তিত হচ্ছে জমির শ্রেণি।খবর পেয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার। এসময় তিনি অভিযুক্ত বেলাল মন্ডলকে ১০ হাজার টাকা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করেন।

আক্কেলপুর উপজেলা নির্বার্হী অফিসার মনজুরুল আলমের সাথে যোগাযোগ হলে তিনি বলেন, পুকুর খনন বিষয়ে কেউ আমাকে লিখিত বা মৌখিভাবে জানায়নি। অবৈধভাবে পুকুর একটি অপরাধ। অবৈধ পুকুর খনন বন্ধে ইতিমধ্যে বেশ কয়েকজনকে ভ্রাম্যমান আদলত পরিচালনা করে জরিমানা করা হয়েছে। আমাদের অভিযান অব্যহত রয়েছে।

এমএসএম / এমএসএম

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ