ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ভেড়ামারা উপজেলা ক্রীড়া সংস্থা এই নামটি অনেকেই ভুলে গেছে


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ১২-১-২০২৪ বিকাল ৭:২১

 খেলাধুলা শরীর ও মনকে সতেজ রাখে। যুব সমাজকে মাদক ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখার অন্যতম উপায় খেলাধুলা। গ্রাম পর্যায় থেকে মেধাবী খেলোয়াড় তুলে আনার মাধ্যম হলো উপজেলা ক্রীড়া সংস্থা। কিন্তু কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায় এরকম কোন উদাহরণ আর নেই। উপজেলা বাসি ভুলে গেছে ক্রীড়া সংস্থার নাম। 

খেলার ইতিহাসে আশি নব্বই দশক ছিল কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলা স্বর্ণযুগ। সেই সময় খেলার মধ্যে শাসন করেছে ভেড়ামারা উপজেলার খেলোয়াড়রা। খেলোয়াড়রা জয় করেছে আন্ত স্কুল থেকে শুরু করে জেলা উপজেলা বিভাগীয় পর্যায়ে বিভিন্ন পুরস্কার। কিন্তু ১৫ থেকে ২০ বছর ধরে ভেড়ামারা উপজেলা ক্রীড়া সংস্থার নেই কোন উল্লেখযোগ্য পুরস্কার। খেলার মাঠগুলো হয়ে পড়েছে গোচরণ ভূমিতে। উপজেলার যুব সমাজ দিন দিন হয়ে পড়ছে মাদকাসক্ত সহ অনৈতিক কর্মকান্ডে লিপ্ত।

ভেড়ামারার প্রবীণ খেলোয়াররা বলেন, উপজেলা ক্রীড়া সংস্থা ১৫-২০ বছর ঝিমিয়ে পড়ে আছে কোন কার্যক্রম নেই। যে মাঠগুলোতে ফুটবলাররা, ক্রিকেট খেলোয়াররা সব সময় থাকতো, এখন কিছুই নাই। সব ছেলেমেয়েরা এখন রাস্তাঘাটে, আড্ডাবাজি এবং মোবাইল নিয়ে ব্যস্ত। 

নাম না প্রকাশে একজন প্রবীণ খেলোয়াড় বলেন, আমি মনে করি এই বর্তমান ভেড়ামারা উপজেলা ক্রীড়া সংস্থা অচল। ক্রীড়া সংস্থা এই নগরে আছে কিনা আমি একজন প্রাক্তন খেলোয়াড় হিসেবে বলতে পারিনা। ক্রীড়া সংস্থার কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য প্রয়োজন উপজেলার প্রবীণ খেলোয়ারদের সমন্বয়ে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার