ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

তারাগঞ্জে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৩-১-২০২৪ দুপুর ৪:৪৪

কনকনে শীতে চরম বিপাকে পড়েছেন তারাগঞ্জ  উপজেলার গরিব-অসহায় শীতার্ত মানুষ। এই শীতে সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন সমাজের ছিন্নমূল মানুষেরা।

গরিব-দুঃখী শীতার্ত মানুষের শীতের কষ্ট লাঘবে উপজেলার বিভিন্ন এলাকা ও প্রতিষ্ঠান ঘুরে ঘুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল নিয়ে হাজির হচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানা।

জানা গেছে, গত সোমবার (৮ ডিসেম্বর) থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে আনা ১৫০০টি কম্বল উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাট-বাজার, কয়েকটি আশ্রয়ণ প্রকল্প, মাদ্রাসা ও বিভিন্ন পাড়ার-মহল্লার ছিন্নমূল ও অসহায় শীতার্তদের মাঝে বিতরণ করছেন ।

কুর্শা ইউনিয়নের রহিমাপুর মাদ্রাসা মোড়ের অন্ধ ভিখারী কবে বেওয়া জানান , 'এবারে খুব শীত আলচে বা। আইত হইলে শীত কনকন করি হাড্ডিত নাগে। প্রতিবন্ধী ভাতার টাকায় খুব কষ্টে দিন যায়। গরম কাপড় কেনমো, তার টাকা নাই। কম্বল পায়া খুব উপকার হইল। এল্যা ঠান্ডা জার (শীত) একনা কম নাগবে।’

পাউবো'র ক্যানেলের ধারে বসবাস করা মনি বেগম শীতবস্ত্র কম্বল পেয়ে বলেন, রাতে ভাত খেয়ে শুয়ে আছি , হঠাৎ গাড়ির শব্দ। ঘুম থেকে উঠে দেখি ইউএনও স্যার কম্বল নিয়ে এসেছেন। কনকনে শীত ও ঠান্ডা বাতাস বইছে এমন সময়ে গরমের কাপড় কম্বল পেয়ে আমি খুবই খুশি। স্বামী সন্তান নিয়ে খুবই কষ্টে ছিলাম।  আমি এখন স্বামী সন্তান নিয়ে খুবই আরামে আছি। আমি ইউএনও স্যারদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের ভালো করেন। 

খারুভাজ দারুস সালাম হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় গিয়ে শিশু শিক্ষার্থীদের হাতে শীত নিবারনের জন্য কম্বল তুলে দেন ইউএনও রুবেল রানা। 
মাদ্রসার মুহতামিম জানান , মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে দুঃচিন্তায় ছিলাম । ইউএনও স্যার নিজের হাতে কম্বল দিয়েছেন শিক্ষার্থীদের । এই কনকনে শীতে কম্বল পেয়ে শীতার্ত শিশুদের মুখে আনন্দের হাসি ফুটে উঠে।

ইউএনও রুবেল রানা জানান, প্রচণ্ড শীতে ছিন্নমূল ও অসহায় মানুষদের একটা করে কম্বল দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এই শীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের মানবিক দায়িত্ব বলে আমি মনে করি। শীতে কোনো দুস্থ পরিবার যেন কষ্ট না পায়, সে জন্য আমরা তাদের পাশে শীতবস্ত্র নিয়ে দাঁড়িয়েছি। উষ্ণতার পরশ কম্বল দিতে পেরে আমরা আনন্দিত। তথ্য পেলে পুনরায় ছুটে যাবেন শীতার্ত , ছিন্নমূল , অসহায় মানুষদের মাঝে ও  শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা