বটিয়াঘাটায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ইউপি চেয়ারম্যানের পুত্র নিহত
বটিয়াঘাটায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় এক যুবকের করুন মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার বিকাল ৩ টায় খুলনা-চালনা মহাসড়কের সিলিন্দামারি কারিগরি টেকনিক্যাল স্কুল এন্ড কলজের সামনে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ৩নং গঙ্গারামপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আসলাম হালদারের পুত্র রূপম হালদার আফসান(১৯) সে তার চাচাতো ভাই রিসাদ হালদারকে সাথে নিয়ে তার ব্যবহৃত খুলনা মেট্রো- ল ১৩-৫০৫৬ নম্বরের আর অন-৫ মোটরসাইকেল চালিয়ে সাথে আরও ৩টি মোটরসাইকেল একযোগে খুলনা থেকে কাতিয়ানাংলা তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তাদের চারটি গাড়ির মধ্যে প্রতিযোগিতা চলছিলো এবং তাদের মধ্য থেকে একটি গাড়ির উক্ত প্রতিযোগিতা মোবাইলে ধারণ করতে ছিলো বলে জানা যায় । তারা সিলিন্দামারি কারিগারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা ঢাকা মেট্রো গ ২৭-৯৭৮২ নং একটি প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলে থাকা দুজন রক্তাক্ত জখম হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রূপমকে মৃতঃ ঘোষণা করে। তার চাচাতো ভাই রিশাদ হালদার গুরুত্বর জখম অবস্থায় সিটি মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থাও আশঙ্কাজন বলে জানা গেছে। খবর পেয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ রিপন কুমার সরকার ঘটনাস্থল পরিদর্শন করে।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
২০ হাজার টাকা পুঁজিতে মুড়ি বিক্রি শুরু, এখন মাসে বিক্রি ৩ লাখ টাকা