চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রেনের ধাক্কায় এক শিশুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দুই বছরের এক শিশুর ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কসবা ইউনিয়নের যাদুপুর এলাকার মশিউর রহমানের মেয়ে তাসলিমা খাতুন(২) পহেলা সেপ্টেম্বর সোমবার আনুমানিক ০৮:৩০ ঘটিকায় বাড়ি সংলগ্ন রেললাইনে খেলাধুলা করতে গিয়ে খুলনা-গামী মহানন্দা এক্সপ্রেস চলন্ত ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। অতঃপর পরিবারের লোকজন ভিকটিমকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মারাত্মক আঘাতপ্রাপ্ত তাসলিমা খাতুনকে মৃত ঘোষণা করে।
এই বিষয়ে আমনুরা রেলওয়ে জি আর পি, ইনচার্জ এস আই মাইনুল হকের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খুলনা- থেকে রহনপুরগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। এছাড়াও তিনি আরো বলেন -রেলওয়ে পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনা স্থল পরিদর্শন করেন, আমরা তার মরদেহ উদ্ধার ও হস্তান্তরের পরবর্তী আইনী পদক্ষেপ সম্পন্ন করি।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন