ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

‎তারেক রহমান–কে হাকীম আনছার আহমদ সিদ্দিকীর অভিনন্দন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-২-২০২৬ দুপুর ৩:৪৯

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন জোটের নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মশায়েখ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি হাকীম আনছার আহমদ সিদ্দিকী।

‎এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, এবারের নির্বাচনের ফলাফল জনগণের প্রত্যাশা ও আস্থার সুস্পষ্ট প্রতিফলন। তিনি আশা প্রকাশ করেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখা, সুশাসন প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে নতুন সরকার কার্যকর ভূমিকা পালন করবে।

‎তিনি আরও উল্লেখ করেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় দেশের গণতন্ত্র আরও সুদৃঢ় হয়েছে। নতুন সরকার সকল রাজনৈতিক দল, আলেম-উলামা এবং সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে উন্নয়ন ও স্থিতিশীলতার পথে এগিয়ে যাবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

‎বিজ্ঞপ্তিতে তিনি সিলেটের কৃতি সন্তান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং শ্রম,কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হককেও অভিনন্দন জানান। পাশাপাশি দেশের সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে নবনির্বাচিত সংসদ সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব

নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা

বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ

সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত

আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ

প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন

বাঙ্গালহালিয়াতে টানা বৃষ্টিতে প্লাবিত পোল্ট্রি ফার্মের ৫ লক্ষ টাকার মুরগী ক্ষয় ক্ষতি হলেন সাদেক র্ফাম

কুড়িগ্রামে জৈব সারের ব্যবহারে লাভবান হচ্ছে কৃষক

‎ত্রিশাল বাসস্ট্যান্ডে যানজট নিরসনে রাস্তার উপর কাঁচাবাজার উচ্ছেদ : সাধারণ মানুষের প্রশংসা

বাঘার চকরাজাপুরে পুলিশ ফাঁড়ির উদ্বোধন: অপরাধীদের কোনো ছাড় নেই

কারিগরি শিক্ষা গ্রহণ করে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সন্দ্বীপে তালিকাভুক্ত সন্ত্রাসী যমুনা কবির গ্রেফতার