হাটহাজারীতে জশনে জুলুছ উদযাপিত
উপজেলার ফতেপুর ইসলামিয়াহাটস্থ মকবুলীয়া আহমদিয়া আমেরীয়া দরবার শরীফের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে জশনে জুলুছ উদযাপিত হয়েছে। সোমবার দরবারের সাজ্জাদানশীন নুরুল আজম শাহ'র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, ইসলামিয়াহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আল্লামা ইদ্রিছ আনছারী। মাজার প্রাঙ্গণ থেকে জুলুছ শুরু হয়ে ফতেপুর গাজিপাড়া, সানাউল্লাহ পাড়া হয়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কস্থ মদনহাট, ইসলামিয়াহাট, বাদামতল হয়ে পুনরায় মাজার প্রাঙ্গণে মিলাদ-কিয়াম, দোয়া মোনাজাত ও তবারুক বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত হয়। মিলাদ কিয়াম করেন দরবারের এতিমখানা ও হেফজখানার শিক্ষক হাফেজ মোঃ জয়নাল। দোয়া মোনাজাত পরিচালনা করেন সভাপতি নুরুল আজম শাহ। এসময় ইসলামী ফ্রন্টের ফতেপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ সেকান্দর, হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ বোরহান উদ্দিন, উত্তর জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সহ সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ জামসেদ, মাওলানা মোস্তফা জামাল, শফিউল আজম শাহ, ওয়াহিদুল আলম রিয়াদ, মোঃ সাহাবুদ্দীন, মোঃ জাকির হোসেন, মোঃ ইমন, মোঃ গিয়াস উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান