ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

বাউফলে ড. মাসুদের প্রচেষ্টায় মুক্তি পেল ৩ ইউনিয়নবাসী


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ১-৯-২০২৫ দুপুর ৪:৪৪

পটুয়াখালীর বাউফলের কনকদিয়া ইউনিয়নের বাজারের পশ্চিম পাশের সড়কটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। খানাখন্দে ভরা এবং অল্প বৃষ্টিতে বড় বড় গর্তগুলো ছোটখাটো পুকুরের মতো হয়ে সড়কটিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। ফলে গত দুই-তিন বছর যাবত সড়কটি দিয়ে চলাচলকারী কনকদিয়া, সূর্যমনি এবং মদনপুরা ইউনিয়নবাসীর দুর্ভোগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। 

এমন বাস্তবতায় ৩ ইউনিয়নবাসীর এমন দুর্ভোগের খবর পৌঁছে যায় বাউফল উন্নয়ন ফোরাম ও বাউফল ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং কেন্দ্রীয় জামায়াত নেতা ড. শফিকুল ইসলাম মাসুদের কাছে। কালক্ষেপণ না করে দ্রুততার সাথে জনভোগান্তির বিষয়টি আমলে নিয়ে নিজ খরচে রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন তিনি। এতে ড. মাসুদের প্রতি স্থানীয়রা ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
১ সেপ্টেম্বর (সোমবার) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কনকদিয়া বাজারের তিনমাথা ও ইসলামী ব্যাংক সংলগ্ন এই সড়কটিতে সংস্কার কার্যক্রম চলছে। এতে ১০ ট্রলি বালি, ১০ ট্রলি ইটসহ অন্যান্য নির্মাণ সামগ্রী ব্যবহৃত হয়েছে। কাধেকাধ মিলিয়ে কাজ করেছেন কনকদিয়া ইউনিয়ন জামায়াত, শ্রমিক কল্যাণ ফেডারেশনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় ২০-২৫ জন লোক।

স্থানীয় বাসিন্দা আমেনা বেগম (৪০) বলেন, আমাদের এই রাস্তাটা ঠিক কইরা দিছে মাসুদ ভাই। আমরা তার জন্য দোয়া করি। আপনারাও তার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তার মনের আশা পূরণ করেন। 

কনকদিয়ার স্থানীয় বাসিন্দা নাসির উদ্দিন (৫৫) বলেন, এই রাস্তাটা দীর্ঘদিন যাবত খারাপ ছিল। বহু দুর্ঘটনা ঘটেছে। স্কুলে যাওয়া মেয়ে ছেলেরা দুর্ঘটনায় আহত হইছে। মাসুদের মাধ্যমে এই রাস্তাটা হইতে আছে। আমি হের প্রতি চিরকৃতজ্ঞ।

নিয়মিত রাস্তা ব্যবহারকারী খোদেজা বেগম (৫০) বলেন, রাস্তাটা মাসুদ ভাই করে দিছে। আল্লাহ মাসুদ ভাইরে ভালো রাখুক। হায়াত দারাজ করুক। হে যেই আশা করছে, হেই আশা পূরণ করে আল্লাহ যেন হেরে জয় করে।

স্কুলে সন্তান নিয়ে যাওয়ার পথে আসমা বেগম (৩৩) বলেন, এই রাস্তা দিয়ে হাটতে অনেক কষ্ট করছি। এহন পোলাপান লইয়া হাটতে অনেক ভালো লাগে। পোলাপান স্কুলে দিয়ে আসছি। মাসুদ ভাইকে ধন্যবাদ এবং দোয়া করি আমরা। 

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাউফল উপজেলার শুরা ও কর্মপরিষদ সদস্য এস ডি আব্দুল্লাহ শিবলী, কনকদিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আব্দুল করিম ফরিদ, কনকদিয়া ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মাহমুদুল হাসান, শ্রমিক কল্যাণ ফেডারেশন কনকদিয়া ইউনিয়নের সভাপতি মাওলানা মনিরুজ্জামান, সহ-সভাপতি সগীরুল ইসলাম, আব্দুল করিম, মো. রাসেলসহ স্থানীয়রা।

এমএসএম / এমএসএম

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা