ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর রামপুরায় সাংবাদিকের ওপর হামলা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-১-২০২৪ রাত ৯:৩৬

 রাজধানীর রামপুরায় দৈনিক সকালের সময় পত্রিকার সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। গত ১৮ ডিসেম্বর ৬ এর পাতায় ৩ কলামে পঁচাতৈলসহ আটকের পর লাখ টাকার বানিজ্যে ব্যবস্থা নেয়নি পুলিশ শিরোনামে দৈনিক সকালের সময় পত্রিকায় একটি রিপোর্ট প্রকাশিত হয়। উক্ত রিপোর্টের জেরে আটককৃত ভুক্তভোগি রাজিবের বাবা নওয়াবসহ ৪/৫ জন অপরিচিত লোক নিয়ে মানবাধিকার কর্মী ও সাংবাদিক মোস্তাফিজুর রহমানের ওপর হামলা চালায়।

হামলার সময় তাঁকে শারীরিক নির্যাতনসহ সাথে থাকা মোবাইল ও টাকা ছিনিয়ে নিয়ে যায়। হুমকি দিয়ে আরও বলেন,পত্রিকায় রিপোর্ট করছ আমি দেখে নিব, এখন নির্বাচন শেষ এখন আর কোনো ভয় নেই। বিএনপি করি বলে ভয় ছিল। এছাড়াও সে হত্যার হুমকি দিয়ে শরীরের স্পর্শ কাতর যায়গায় আঘাত করে। বর্তমানে তাঁর পেশাগত দায়িত্ব পালনে ঝুঁকিতে রয়েছে। 

এছাড়াও সাংবাদিক মোস্তাফিজুর রহমান বাংলাদেশ প্রেস ক্লাব হাতিরঝিল থানা শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন।জানা গেছে শনিবার বিকেল পৌনে চারটার সময় অফিসে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে ওমর আলি লেনে স্কাইলাইন স্কুলের সামনে পৌঁছলে কিছু অপরিচিত লোকসহ নওয়াব আলি সিনিয়র এই সাংবাদিকের ওপর হামলা চালায়, হামলার সময় অকথ্য ভাষায় গালমন্দ করে।

নওয়াব আলী হুমকি দিয়ে বলেন, রিপোর্ট করেছো না এই রিপোর্টের মজা আমি দেখাবো। আমি পঁচাতেল বিক্রি করি এবং আমি বিএনপি করি সেটা পুলিশ বুঝবে তোর কি। তুই বালের সাংবাদিক, ঘটনাটি স্থানীয় রাস্তার সিসি ক্যামেরার আওতায় ছিল।

ফুটেজে সব কিছু দেখা যাবে। স্থানীয় দোকানদার রনি ও অন্যান্য নামাজে আসা মুসল্লিরা বিষয়টি দেখেন এবং নওয়াবকে আটকে ধরেন। গত বছরের মার্চ মাসে পঁচাতৈল আটকের পর নিউজ প্রকাশিত হলে তখন থেকে ঘটে বিপত্তি। নওয়াবের ভাষ্য আমি তোকে নিউজ করতে বলিনাই ,আমার বিরুদ্ধে নিউজ হবে কেন। তাঁর রিক্সা গ্যারেজের কোনো নিউজ করা যাবেনা। কেননা ওখানে বিদ্যুৎ সংযোগ নাই রাত নামলে বিদ্যুতের খুঁটির সাথে তারদিয়ে অবৈধ বিদ্যুৎ ব্যবহার করেন। মসজিদ ও মাদ্রাসার সামনে জুঁয়ার আসর এবং মাদক স্পট বসান, সব মিলিয়ে কেউ প্রতিবাদ করতে পারেনা। পুলিশ অভিযান চালালে সাময়িক বাতি অফকরে নিরব থাকে আবার পুলিশ চলে গেলে সব কিছু শুরু হয় ।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে