ঢাকা বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

নৌকা সমর্থকদের মারপিট অগ্নিসংযোগের অভিযোগ তুলে কান্নায় ভেঙ্গে পড়েন চুমকি


আবু সাঈদ চৌধুরী, পূবাইল  photo আবু সাঈদ চৌধুরী, পূবাইল
প্রকাশিত: ১৪-১-২০২৪ দুপুর ১২:২৭

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতার জেরে গাজীপুর-৫ (কালীগঞ্জ,পুবাইল ও বাড়িয়া) আসনে নৌকা প্রতীকের পরাজয়ের পর কর্মী সমর্থকদের মারপিট, অগ্নিসংযোগ, লুটপাত, চাঁদা দাবি, অফিস ও বাড়িঘর ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। আর এসব ঘটনায় ভুক্তভোগীরা কান্নায় বিজড়িত কন্ঠে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপির নিকট বলেন আমাদেরকে বাঁচান।

নৌকা করাটাই কি আমাদের অপরাধ! নৌকার নির্বাচন করায় সদ্য বিজয়ী হওয়া স্বতন্ত্র প্রার্থী আখতার উজ্জামানের নেতা কর্মীরা আমাদেরকে তো মারপিট করছেই এমনকি বাড়িতে নারীরা নিরাপদে নেই, তাদেরকেও মারধরসহ নানা ধরনের হয়রানী করছে। সদ্য বিজয়ী স্বতন্ত্র প্রার্থীর কর্মী বাহিনীর দাপটে নৌকার প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির কর্মী সমর্থকরা আতঙ্কে দিন কাটাচ্ছেন বলেও অভিযোগ রয়েছে। ভুক্তভোগী নৌকার কর্মী পিয়াস এর মা শারমিন জানান, বাড়িতে আমার ছেলেকে না পেয়ে ঘরে ঢুকে আমাকে বেধরক মারধর করে হাত ভেঙে দিয়েছে স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা, ইউনিয়ন তাঁতী লীগের সহসভাপতি শরীফের হোসেন, মোক্তার ফকির মারধর, আউয়াল সরকারের পোল্ট্রি ফার্ম ঘরসহ আগুন লাগিয়ে জালিয়ে দেয়, আলাউদ্দিন শেখকে মারধর করে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করারও অভিযোগ উঠে তাদের বিরুদ্ধে।

এ সময় তাদের হামলায় শিকার হয়েছেন ফয়সাল ট্রেডাসের মালিক মোঃ জুয়েল শেখ, জাঙ্গালীয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান, সুলতান মাষ্টার, মস্তফা, রাসেল, হাবিবুর রহমান, সিজান বেপারী ও স্বজল শেখ।এদের মধ্যে শরীফ হোসেন,আলাউদ্দিন মোঃ জুয়েল শেখ, সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান,শারমিন আক্তার গুরুতর আহত হন।

এ বিষয়ে কেন্দ্রীয় মহিলা আ’লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন- বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত গাজীপুর -৫ আসনের বিভিন্ন জায়গায় ঘুরে ভুক্তভোগীদের কথা শুনেছি। পুলিশ প্রমাসনকে আইনগত ব্যবস্থা নেয়ার বলেছি। তবে এরম নাক্কাজনক ঘটনার জন্য তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহতাব উদ্দিন এই প্রতিবেদকে বলেন, নির্বাচনে পর মোক্তারপুর ইউনিয়ন এলাকায় সহিংসতার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পরিদর্শন করি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

সীতাকুণ্ডে ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক, ঝুঁকিপূর্ণ ৪৮ কেন্দ্র 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ২ আসনে বিজয়ের ক্ষেত্রে আশাবাদী - তুষার আহমেদ শুকুর। 

আজ বহুকাংখিত সেই ত্রয়োদশ সংসদ ও গণভোট চৌগাছায় সকল প্রস্তুতি সম্পন্ন ৮১টি কেন্দ্রে  ৩৯৪ বুথে ভোটাররা ভোট প্রদান করবেন

রাজস্থলীতে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের ব্যালেট সহ সরঞ্জাম বিতরণ 

ত্রয়োদশ জাতীয় সংসদ র্নিবাচন-২০২৬ বাগেরহাটের সকল কেন্দ্রে পাঠানো হয়েছে ভোট গ্রহন সামগ্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে মেহেরপুরে স্থানীয় পর্যবেক্ষক ও গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত-

দৌলতপুর সীমান্তে আগ্নেয়াস্ত্র ও বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন: নতুন কমিটি ঘোষণা

কুড়িগ্রাম-১ আসনের জামায়াতে ইসলামীর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাদারীপুর-৩ আসনের ৭২টি ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ

মুন্সীগঞ্জ -৩ আসনের  গজারিয়ায় কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম.

মাগুরায় জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল মতিনের ওপর হামলার অভিযোগ।

নওগাঁয় কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম