ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

মিরসরাইয়ে স্বতন্ত্রের পক্ষে কাজ করায় হামলা, আহত ২


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৪-১-২০২৪ দুপুর ৩:৩৩

চট্টগ্রামের মিরসরাইয়ে স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দীনের পক্ষ হয়ে কাজ করায় কর্মীদের উপর আবারও হামলার ঘটনা ঘটেছে । এতে দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

রবিবার (১৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার চৌধুরী পাড়াস্থ মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, মঞ্জুরুল হাসান মঞ্জু (৪৪) এবং মাইনুল হাসান আশরাফ (৪৫)। এরমধ্যে আশরাফ মিরসরাইয়ের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিনের নির্বাচনী এজেন্ট ছিলেন আর মঞ্জু গিয়াসের পক্ষ হয়ে নির্বাচনী মাঠে কাজ করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দীনের পক্ষ হয়ে কাজ করায় তাঁর কর্মীদের উপর হামলা চালিয়েছে নৌকা প্রার্থীর সমর্থকরা। এসময় মো. মাহফুজুল হকের নেতৃত্বে তাঁর ছেলে মনির উদ্দিন ও তৌহিদুল আলম, জামসেদ আলমসহ আরও কয়েকজন মিলে এ হামলা চালায়। এতে মঞ্জুরুল হাসান মঞ্জু এবং মাইনুল হাসান আশরাফ নামে দুইজন আহত হয়েছেন। তারা দুইজনই স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দীনের পক্ষ হয়ে নির্বাচনী মাঠে কাজ করেছিলেন।

হামলার বিষয়ে জানতে চাইলে গিয়াস উদ্দীন (স্বতন্ত্র প্রার্থী) বলেন, ‘তারা (নৌকার সমর্থক) আমাকে এবং আমার কর্মীদের নানাভাবে হেনস্তা করছে। প্রতিনিয়ত তারা আমার কর্মীদের উপর হামলা চালাচ্ছে। আজ (রবিবার) সকালে আমার কর্মীদের উপর হামলা চালিয়েছে। এ ঘটনায় দুইজন আহত হয়েছে। তাদের চমেক হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ওসি সাহেবকে মৌখিকভাবে জানিয়েছি। আহতদের চিকিৎসা শেষে থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে।’

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, ‘হামলার বিষয়ে খবর পেয়েছি। তবে এ বিষয়ে এখনও কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা