ঋণের টাকায় কেনা দিনমজুরের দুটি গরু চুরি
জয়পুরহাটের আক্কেলপুরে রাতে দেওয়ালের টিন সরিয়ে এক দিনমজুরের ঋণের টাকায় কেনা দুটি গরু চুরির অভিযোগ ওঠেছে। ঘটনাটি উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের দক্ষিণ কানুপুর (নওদুয়ারি) গ্রামে ঘটছে।
গরু দুটির মালিক হাসান আলম(৩৮) ওই এলাকার আব্দুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর। জানা গেছে, প্রতিদিনের ন্যায় শনিবার রাতে গরু দুটিকে গোয়ালে খাবার দিয়ে রাতে ঘুমিয়ে পরেন হাসান। সকালে তার বৃদ্ধা মা গোলেছা বেগম সকালে ঘুম থেকে ওঠে দেখেন গোয়ালে গরু নেই। বিষয়টি তার ছেলেকে জানালে তারা ওঠে দেখেন বাড়ির দেওয়ালের এক পাশের টিন সরিয়ে রাখা রয়েছে। গরু দুটি তিনি কয়েক মাস পূর্বে প্রায় ১ লক্ষ ১২ হাজার টাকায় এনজিও থেকে ঋণ নিয়ে ক্রয় করেছিলেন। তারমধ্যে একটি সাদা রংয়ের গাভী এবং অপরটি শাহীওয়াল জাতের বকনা গরু ছিল।
দিনমজুর হাসান বলেন, আমি অন্যের বাড়িতে দিনমজুরের কাজ করি। আশা নামের এনজিও থেকে ঋণ নিয়ে তিনমাস আগে একটি গরু কিনে ছিলাম । গরু দুইটি চুরি হওয়ায় নিঃস্ব হয়ে গেছি। এতে আমার দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। গরু দুইটি আমার শেষ স্বম্বল ছিল।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, গরু চুরির বিষয়ে আমরা অবগত হয়েছি। এঘটনায় এখনো থানায় কেউ কোন অভিযোগ বা মামলা করেননি।
এমএসএম / এমএসএম
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়