ফ্রিল্যান্সিং এর মাধ্যমে নিজেকে নিজে ছাড়িয়ে গেছেন আবির বাঁধন
ক্যান্সারে মৃত্যু হয় বাবার, অনেক চেষ্টা করেও বাঁচাতে পারেনি বাবাকে। সেখান থেকেই শুরু পরিশ্রমী হয়ে উঠা। বিভিন্ন মাধ্যমে উপার্জন করার চেষ্টা করেছেন সে। পরিবারের হাল ধরায় ছিল আবির বাঁধনের প্রধান লক্ষ্য। পরিবারে বাবার অবর্তমানে মা নিয়েই তার সংসার। তরুণ ছেলে আবির বাঁধনের একমাত্র চিন্তা পরিবার নিয়ে।
২০১৮ থেকে কাজ শুরু করে। সেখান থেকে শুরু শত বাঁধা পেরিয়ে এগিয়ে গিয়েছেন। যতো এগিয়ে গিয়েছেন ততোই যেন নিজেকে নিজেই ছাড়িয়ে গিয়েছেন। আবির বাঁধন একজন সফল ফ্রিল্যান্সার। রাজশাহী জেলায় জন্ম নেওয়া এই তরুণ এখন বিশ্বায়নের সঙ্গে সঙ্গে নিজেকেও প্রমাণ করেছেন। নিজেকে নিয়েছেন অনেক দূর। একটা সময় এমন হয়ে দাড়িয়েছিল ফ্যামেলি থেকে পর্যাপ্ত সাপোর্ট পাননি তিনি। তবুও দমে যাননি তিনি। কিছুতেই যেন দমানো সম্ভব নয় তাকে। তিনি যেন অপরাজেয়।
অন্যদের দেখে যে ছেলেটা একদিন ভেবেছিল সে তাদের মতো হবে সে ছেলেটাই তাদেরকে ছাড়িয়ে গিয়েছেন ইতিমধ্যেই। এখন তাকে দেখে হাজার তরুণরা স্বপ্ন দেখার সাহস পায়। কোনো বাঁধায় যে সফলতার ক্ষেত্রে বাঁধা হতে পারেনা তার যেন জ্বলজ্বলে উদাহরণ এই আবির বাঁধন। তিনি বর্তমানে পড়াশোনা করছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। তার আগে তিনি পড়েছেন এমএম এস ডিগ্রি কলেজে।
আবির বাঁধন বলেন,আমার জীবনে আমি অনেক পরিশ্রম করেছি, রাতের পর রাত জেগে কাজ করেছি, মানুষদের থেকে কাজ চেয়েছি, সেভাবে কেউ কিছু শেয়ার করতে চাইতো না। তারপর একটা আইটিতে ভর্তি হলাম কোর্স করলাম, তারপর অনেক কিছু শিখলাম। তারপর থেকে আস্তে আস্তে করে আমার জীবনে ছোট ছোট স্বপ্ন পূর্ণ করতে পেরেছি। ভবিষ্যতের ইচ্ছে একটা কোম্পানি তৈরি করার এবং সামনের দিনে আরো ভালো কাজ করতে চাই। সবার সাথে থেকে নিজেকে আরও আলাদাভাবে তৈরি করতে চাই। ফ্রিল্যান্সিং এর পাশাপাশি আউটসোর্সিং এবং বিজনেস করছি আমদানি এবং রপ্তানির। এছাড়াও আমার প্রতিষ্ঠান "রিচ ম্যান আইটি" যেখানে প্রতিনিয়ত আমি অন্যদের বিভিন্ন সেবা দিয়ে থাকি পাশাপাশি। এখানে বিভিন্নভাবে নতুন তরুণদের প্রশিক্ষণ দিয়ে থাকি।
বর্তমানে আবির বাঁধনের মতো হতে চায় অসংখ্য তরুণ। অসংখ্য তরুণদের কাছে এখন এক স্বপ্নের নাম তিনি। ভবিষ্যতে তিনি নিজের মেধাকে কাজে লাগিয়ে নিজেকেও ছাড়িয়ে যেতে চান।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড