উত্তরায় সরকারি বই বিক্রি করে টাকা আত্মসাৎ করেছে মাদরাসাতুল হিকমাহ
রাজধানী উত্তরায় সরকারি পাঠ্য বই কেজি দরে বিক্রয় করে টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে ৬ নং সেক্টরের ২নং রোডে অবস্থিত মাদরাসাতুল হিকমাহ আল ইসলামিয়ার বিরুদ্ধে।
গত ৫ জানুয়ারী'২৪ শুক্রবারে ভাই ভাই এন্টারপ্রাইজ ভাঙ্গাড়ি দোকানে ২৮ টাকা কেজি দরে ৫১২ কেজি সরকারি পাঠ্য বই বিক্রি করে টাকা আত্বস্বাৎ করেছে মাদরাসাতুল হিকমাহ আল ইসলামিয়ার কর্তৃপক্ষ। এবিষয়ে জানতে মাদরাসাতুল হিকমাহ আল ইসলামিয়ার পরিচালক আবু সালেহ রহমানীকে ফোন করা হলে তিনি বলেন, গত শিক্ষাবর্ষের পূরনো বই ছিল সেগুলো বিক্রি করেছে বলে তিনি কল কেটে দেন।
এব্যাপারে ঢাকা জেলা শিক্ষা অফিসার আব্দুল মাজিদ বলেন, আমাদের বই বিক্রি করার কোনো আদেশ নেই, আমাদের ২০২১ সাল পর্যন্ত যে বই ছিলো সেগুলি আমরা সরকারি টেন্ডারের মাধ্যমে বিক্রি করেছি। আর সরকারি বই কোনো শিক্ষা প্রতিষ্ঠান বিক্রি করতে পারবেনা, কেউ বিক্রি করে থাকলে সে দণ্ডনীয় অপরাধ করেছে, সরকারি কমিটি আছে তারা শুধু এই বই বিক্রি করতে পারবে।
এই শিক্ষা কর্মকর্তা আরো জানান, যেই প্রতিষ্ঠান এই সরকারি পাঠ্য বই বিক্রি করেছে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে জানতে উত্তরা মাধ্যমিক শিক্ষা অফিসার শম্পা ইয়াসমিন বলেন, সরকারি বই বিক্রির কোনো সুযোগ নেই শিক্ষা প্রতিষ্ঠানের, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন
বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন