সখিপুরে বাবার পরকীয়া থামাতে গিয়ে মামলার আসামী ছেলে
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে নিজের বাবার পরকীয়ায় বাঁধা দিতে গিয়ে মামলার আসামী হয়ে পালিয়ে বেড়াচ্ছে এক দর্জি শ্রমিক। ১৭ বছর বয়সী মহিন (ছদ্মনাম) সখিপুর ইউনিয়নের মাঝিকান্দি গ্রামের বাসিন্দা বাদশা সিকদারের ছেলে। বাদশা শিকদারের পরকীয়ায় বাঁধা দিতে গিয়ে তার পরকীয়া প্রমিকার স্বামী বিল্লাল হোসেনের দায়ের করা মামলায় আসামী হয়েছে তার ছেলে মারুফ।
একই মামলায় পরকীয়ায় বাঁধাদানকারী বাদশা শিকদারের স্ত্রী মাকসুদা বেগম সহ আরও ৪জন গ্রামবাসীকে আসামী করা হয়েছে। ফলে বিষয়টি নিয়ে এলাকা জুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। মামলাটি মিথ্যা দাবি করে তা দ্রুত প্রত্যাহারের দাবি করেছে এলাকাবাসী।
সরেজমিন ঘুরে মনোয়ার সিকদার ও অন্যান্যদের সাথে আলাপ করে জানাগেছে, দীর্ঘদিন ধরে মাঝিকান্দির বাসিন্দা বাদশা শিকদারের সাথে একই গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেনের স্ত্রী সাফিয়া বেগমের পরকীয়া প্রেম চলছিলো। বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ মীমাংসা করা হলেও থমছিলো না তাদের অবৈধ কুকর্ম। ফলে বাদশা শিকদারের পরিবারে ভাঙ্গন শুরু হয়। বিষয়টি প্রমান করার জন্য ২৭ ডিসেম্বর ২০২৩ইং রাতে বিল্লাল হোসেনের ঘরে গিয়ে তার স্ত্রী সাফিয়া বেগমের সাথে বাদশা শিকদারকে হতে নাতে আটক করে বাদশা শিকদারের স্ত্রী, সন্তান ও এলাকার অন্যান্য লোকজন।
এ সময় বিল্লাল ও তার স্ত্রীর সাথে বাদশা শিকদারের স্ত্রী মাকসুদা বেগম, ছেলে মহিন শিকদার ও এলাকাবাসীর বাকবিতন্ডা ও ধস্তাধস্তি হয়। ফলে ক্ষিপ্ত হয়ে ৫ জানুয়ারী ২০২৪ ইং বিল্লাল হোসেন বাদী হয়ে স্থানীয় মনোয়ার শিকদার, সিদ্দিক সরদার সহ মোট ৬ জনকে আসামী করে আদালতে মামলা দায়ের করে। কিন্তু এ মামলায় যাদের স্বাক্ষী করা হয়েছে, তারা মামলা ও ঘটনার বিষয়ে কিছুই অবগত নয়।
মামলার স্বাক্ষী মাস্টার সালাউদ্দিন মাঝি ও মনসুর মাঝি বলেন, এ মামলা ও ঘটনার বিষয়ে আমরা কিছুই অবগত নই। কি কারনে আমাদের স্বাক্ষী বানানো হয়েছে আমরা জানি না। মামলার আসামী মনোয়ার সিকদার বলেন, আমরা শুধু অবৈধ পরকীয়ার বিপক্ষে থাকায় আমাদেরকে মিথ্যা মামলার আসামী করা হয়েছে। আমরা এ মামলা থেকে মুক্তি চাই।
বাদশা শিকদারের ছেলে মহিন জানায়, বাবার কারনে আমাদের পরিবারটি ধ্বংস হয়ে যাচ্ছিলো। আমরা পড়াশুনা করতে পারিনি। শুধু আমাদের পরিবার টিকিয়ে রাখতে এবং বাবাকে সরিয়ে আনতে আমি, মা ও কয়েকজনকে নিয়ে বিল্লাল হোসেনের ঘর থেকে বাবাকে নিয়ে আসি। এখন আমাকে এবং মাকে আসামী বানানো হয়েছে। তবে এ বিষয়ে বিল্লাল হোসেন বলেন, বিনা কারনে আমাদের বাড়িতে এসে আমাদের উপর হামলা করায় আমরা মামলা করেছি। আমরা কোন মিথ্যা মামলা করিনি। সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, আদালত মামলাটি তদন্তের জন্য ডিবিকে দায়িত্ব দিয়েছে। তারা বিষয়টি ভালো বলতে পারবে।
এমএসএম / এমএসএম
আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার
ঝিনাইদহ জেলা বিএনপি'র সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানালেন ছাত্রদলের নবগঠিত কমিটি'র নেতৃবৃন্দ
আত্রাইয়ে আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি
ঝিনাইদহে বিদ্যুৎ স্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে ঘটনাস্থলে স্বামী-স্ত্রী উভয়েই নিহত
ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে ডিআইইউ
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন এমপি রেজাউল ইসলাম রেজু
নেত্রকোণার কেন্দুয়ায় নারীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তকারি গ্রেপ্তার
পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী কর্তৃক মুসলিমর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার
শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন
সলঙ্গায় ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা ও সহযোগী আটক
গজারিয়ায় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের দাফন সম্পন্ন.