শপ-আপ ও ট্রাস্ট ব্যাংক লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
দেশসেরা বিটুবি কমার্স কোম্পানি শপআপ-এর ডিস্ট্রিবিউটরদের ব্যবসা প্রসারে ইসলামিক ফাইনান্স সুবিধা প্রদানের জন্য ঢাকায় শপআপ-এর প্রধান কার্যালয়ে ট্রাস্ট ব্যাংক লিমিটেডের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
এই চুক্তির অধীনে, ব্যবসায়ীদের জন্য বিটুবি কমার্স প্ল্যাটফর্ম ‘মোকাম’ এর দেশজুড়ে ছড়িয়ে থাকা ডিস্ট্রিবিউশন সেন্টারের ব্যবসায়িক পার্টনাররা তাদের ব্যবসা প্রসারের জন্য শরীয়াহ ভিত্তিক বিনিয়োগ সুবিধা পাবেন। উল্লেখ্য যে, শপআপ-এর বিটুবি কমার্স প্ল্যাটফর্ম ‘মোকাম’মিল ও প্রস্তুতকারকদের সাথে মুদি দোকানদারদের সংযুক্ত করার মাধ্যমে বিটুবি কমার্সে বিপ্লব ঘটিয়েছে। বর্তমানে দেশব্যাপী ৩.১ কোটি মানুষ মোকামের বিস্তৃত নেটওয়ার্কের আওতাধীন দোকান থেকে খাদ্য ও প্রয়োজনীয় পণ্যসামগ্রী পাচ্ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী মানুষের দোরগোড়ায় পৌঁছানোর জন্য এই বিনিয়োগ সুবিধা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে উপস্থিত উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ আশাবাদ ব্যক্ত করেন।
এ প্রসঙ্গে শপআপ-এর চিফ অব স্টাফ, সাঈদ মোসায়েব আলম বলেন, “এই চুক্তি আমাদের দেশজুড়ে কাজ করে যাওয়া ব্যবসায়িক পার্টনারদের ব্যবসায়িক প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। আমাদের লক্ষ্য ২০২৬ সালের মধ্যে ৮ কোটি মানুষের সাশ্রয়ী মূল্যে মানসম্মত খাবার নিশ্চিত করা।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হুমায়রা আজম, শপআপ এর সহ-প্রতিষ্ঠাতা এবং চিফ প্রোডাক্ট অফিসার আতাউর রহিম চৌধুরী, ব্যাংকের ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক আহসান জামান চৌধুরী, শপআপ এর চিফ স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার মেজর জেনারেল (অব.) হামিদুর রহমান চৌধুরী, চিফ-অব স্টাফ জিয়াউল হক ভূইয়া, সাঈদ মোসায়েব আলম সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
Sunny / Sunny
তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে রাজধানীর মধ্য বাড্ডা কাঁচাবাজারে ‘নো-স্মোকিং’ সাইনেজ স্থাপন
বিএমইউতে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস পালন
কমিউনিটি ব্যাংকের এমডির সঙ্গে সিএসই ও সিসিইদের মতবিনিময় সভা
ডিএসসিসির চার অঞ্চলে চলবে চার রঙের ই-রিকশা, ফরম বিক্রি ২৭ হাজার
এসআরবির পৃথক অভিযানে ৩০০ কেজি গাঁজা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, প্রতারক গ্রেপ্তার
আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ডে স্বর্ণপদক পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক
তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসায় আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎসব অনুষ্ঠিত
কয়রায় ২৮ কেজি হরিণের মাংস ও চামড়া জব্দ করল কোস্ট গার্ড
কক্সবাজারে দুই খাদ্যপ্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা, দুটির বিরুদ্ধে মামলা
ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে কৃষকদের মাঝে জামানতবিহীন ঋণ বিতরণ
শীঘ্রই আসছে এমকেবিএইচডিয়ের পুরস্কারজয়ী ক্যামেরার পরবর্তী প্রজন্ম অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স
সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জনকে আটক করেছে কোস্ট গার্ড