ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

সরকারি কাজে বাধা প্রদান এবং কর্মচারীকে মারধরের ঘটনায় মামলা


নাজমুস সাকিব মুন, দেবীগঞ্জ photo নাজমুস সাকিব মুন, দেবীগঞ্জ
প্রকাশিত: ১৬-১-২০২৪ বিকাল ৫:৩৮

পঞ্চগড়ের দেবীগঞ্জে সরকারি কাজে বাধা প্রদান ও সরকারি কর্মচারীকে মারধরের ঘটনায় দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। মঙ্গলবার সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মুক্তার হোসেন বাদী হয়ে ছয়জনের নাম ও অজ্ঞাত ৬০-৭০ জনকে আসামী করে মামলা দায়ের করেন।

মামলার নথি ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুর দুইটায় দেবীগঞ্জ চৌরাস্তা থেকে সোনাহারগামী সড়কের পাশের খাস জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের খবর পেয়ে ইউএনও শরীফুল আলমের নির্দেশে ভূমি উপ সহকারী কর্মকর্তা মুক্তার হোসেনসহ ১২ জন কর্মচারী অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য যান। ঘটনাস্থলে যাওয়ার পর উচ্ছেদ কাজে তাদের বাধা প্রদান করে দখলকারীরা। এইসময় দখলকারীদের পক্ষ নিয়ে দেড় থেকে দুইশ জন ঘটনাস্থলে উপস্থিত হয়ে সরকারী কর্মচারীদের সাথে মারমুখী আচরণ শুরু করে। ঘটনার এক পর্যায়ের তারা ভূমি অফিসের গাড়ি চালক ইমরান বাদশা ওরফে আপনকে মারধর করে। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হবে।

উল্লেখ্য, রবিবার দিবাগত রাতে কয়েকটি নতুন দোকান নির্মাণ ও আরো কয়েকটি দোকান নির্মাণের জন্য পিলার পুঁতে রাখা হয়। দেবীগঞ্জ থানা ও সহকারী পুলিশ সুপারের কার্যালয়ের পাশেই দিনের পর দিন খাস জমি দখল হয়ে আসলেও পুলিশ কোন পদক্ষেপ নেয়নি। তবে সাবেক ইউএনও ও এসিল্যাণ্ডের সময়ে এই অংশে নতুন করে কোন স্থাপনা নির্মাণ করতে দেওয়া হয়নি।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার